এক্সপ্লোর

North 24 Paraganas: গোপালনগরে বিজেপি নেতাকে খুনের অভিযোগ, অস্বীকার তৃণমূলের

এই মৃত্যুকে কেন্দ্র করে সরগরম গোপালনগরের নহাটা ৮৭ পাড়া এলাকা। মৃত বিজেপি নেতার নাম অরুণকুমার সরকার। সুজয় নামে বেশি পরিচিত ছিলেন তিনি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায়  সিবিআই তদন্তের মধ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে এক বিজেপি নেতার মৃত্যুর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গোপালনগরে। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করছে সিবিআই।তার মধ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে পঞ্চায়েত স্তরের এক বিজেপি নেতার মৃত্যুর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গোপালনগরে।

মৃত বিজেপি নেতা অরুণ কুমার সরকারের স্ত্রী শিবানী সরকারের অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁর স্বামীকে মেরেছে। এমনভাবে মেরেছে যে তাঁর স্বামী সহ্য করতে পারেননি।  তিনি জানিয়েছেন, মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। যাওয়ার সময় পিছন থেকে মেরেছে। এমন ভাবে মেরেছে বলার নয়।

এই মৃত্যুকে কেন্দ্র করে সরগরম গোপালনগরের নহাটা ৮৭ পাড়া এলাকা। মৃত বিজেপি নেতার নাম অরুণকুমার সরকার। সুজয় নামে বেশি পরিচিত ছিলেন তিনি।বিজেপি সূত্রে খবর, চারবারের পঞ্চায়েত সদস্য অরুণ দিঘাড়ী গ্রামপঞ্চায়েতে বিরোধী দলনেতা ছিলেন। গত ৩১ অগাস্ট বিজেপি পরিচালিত চৌবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনে তৃণমূল।

গেরুয়া শিবিরের অভিযোগ, আস্থাভোট চলাকালীন স্থানীয় বিধায়ককে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘেরাও করে। কাছেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরুণ। দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

গোপালনগরের এক বিজেপি কর্মী মৃণাল বিশ্বাসের অভিযোগ, তাঁকেও আক্রমণের নিশানা  করা হয়েছিল। অরুণ সরকারকে আমকাঠ দিয়ে মারা হয়। বিজেপি সূত্রে দাবি, আহত দলীয় কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে পাল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেছেন, আমাদের আশঙ্কা ওই মারের ফলে ইন্টারনাল ইনজুরিতে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

গোপালনগর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নিশীথ বালা অভিযোগ উড়িয়ে বলেছেন,  তৃণমূল উশৃঙ্খল দল নয়। এসব সমর্থন করে না দল। যে কোনও মৃত্যু দুঃখজনক। আমরা ঘটনার দিন যতক্ষণ ছিলাম, ততক্ষণ এমন কোনো ঘটনা ঘটেনি।

এই ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বনগাঁ বিজেপি। এখন ময়না তদন্ত রিপোর্টের দিকে তাকিয়ে দুপক্ষ।

অন্যদিকে, খুন ও ধর্ষণের অভিযোগের তদন্তে বীরভূমের ইলামবাজার ও শান্তিনিকেতনেও যান সিবিআই আধিকারিকরা। পাশাপাশি, ভোট-পরবর্তী হিংসার তদন্তে শনিবার ফের কোচবিহারের চিলাখানায় যায় সিবিআই। তৃণমূলকর্মী খুনের অভিযোগের তদন্তে গিয়ে এদিন ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা।

 

সেরা শিরোনাম

Gaighata Assault Case: ‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget