এক্সপ্লোর

North 24 Paraganas: বিএসএফের তৎপরতায় কয়েক কোটি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ১

North 24 Paraganas News: কর্তব্যরত জওয়ানরা গোপন সূত্রে খবর পান যে এক ট্রাক চালক আদতে চোরাকারবারী আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করতে চলেছে।

সমীরণ পাল, উত্তর ২৩ পরগনা: বিএসএফ (BSF) জওয়ানদের তৎপরতায় উদ্ধার ২.৭৮ কোটি টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট (Gold Bars)। পাকড়াও করা হয়েছে পাচারকারীকেও (Smuggler)।

ধৃত সোনার বিস্কুট পাচারকারী

সোনা চোরাচালান বন্ধ করে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২.৭৮ কোটি টাকারও বেশি মূল্যের ৪০টি সোনার বিস্কুট-সহ পাচারকারী পাকড়াও করল বিএসএফ। 

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে ৪৬৬৭ গ্রাম ওজনের ৪০টি সোনার বিস্কুট সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। পেশায় সে ট্রাক ড্রাইভার বলে পরিচয় দেয়। বাজেয়াপ্ত সোনার মোট মূল্য ২ কোটি ৭৮ লক্ষ ৫৭ হাজার ৫৬১ টাকা।

কর্তব্যরত জওয়ানরা গোপন সূত্রে খবর পান যে এক ট্রাক চালক আদতে চোরাকারবারী আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করতে চলেছে। খবর মিলতেই কাজে লেগে পড়েন জওয়ানরা। বিএসএফ আধিকারিকদের নির্দেশ অনুসারে জওয়ানরা একটি অনুসন্ধান দল গঠন করে। এর কিছুক্ষণ পর এক সন্দেহভাজন বাংলাদেশি ট্রাক আইসিপি পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফের অনুসন্ধান দল তল্লাশির জন্য ওই ট্রাকটিকে থামায়। ওই ট্রাকে করে বাংলাদেশ থেকে ভারতে মাছ আনা হচ্ছিল। জওয়ানরা পুরো ট্রাকটির নিখুঁত তল্লাশি করে। তখনই মাছের বাক্সের নিচ থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। অবিলম্বে সেই ট্রাক ও সোনাসহ ট্রাক চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয় চালককে। ওই পাচারকারীর নাম সুশঙ্কর দাস। সে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে খবর।

জিজ্ঞাসাবাদে ওই ট্রাক চালক জানায়, সে ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছে। সে আরও জানায়, ট্রাকের মালিক সাতক্ষীরার বাসিন্দা সফিকুল ইসলাম, রয়েস ইন্টারন্যাশনাল, সাতক্ষীরা থেকে এই ট্রাকে মাছ বোঝাই করেছিল। এরপর ভারতে আসার পর এসব মাছ কলকাতার বাবা ইন্টারন্যাশনালের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু আইসিপি পেট্রাপোলে বিএসএফ অনুসন্ধান দল তল্লাশির সময় তাকে সোনার বিস্কুট সহ আটক করে নেয়। আটক পাচারকারীকে সোনার বিস্কুট ও ট্রাকসহ কাস্টম অফিস, পেট্রাপোল, তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: Recruitment Scam: শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার ওএমআর শিট

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জানান, যে সীমান্ত নিরাপত্তা বাহিনী সীমান্তে বসবাসকারী লোকেদের বিএসএফ-এর 'সীমা সাথী' হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য দেন। এ ছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর জারি করেছে যাতে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যায়। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget