এক্সপ্লোর

Recruitment Scam: শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার ওএমআর শিট

OMR Sheet: সাড়ে ৩০০ থেকে ৪০০ ওএমআর শিট উদ্ধার করেছে ইডি, খবর সূত্র। শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে ফের জিজ্ঞাসাবাদ শুরু ইডির।

প্রকাশ সিনহা, কলকাতা: ফের বিপুল সংখ্যক ওএমআর শিট (OMR sheet found) উদ্ধার। এবার শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার (promoter ayan seal) অয়ন শীলের সল্টলেকের অফিস (salt lake office) থেকে উদ্ধার ওএমআর শিট। সাড়ে ৩০০ থেকে ৪০০ ওএমআর শিট উদ্ধার করেছে ইডি, খবর সূত্র। শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে ফের জিজ্ঞাসাবাদ শুরু ইডির। অয়নকে নিয়ে সল্টলেকের অফিসে রাতভর তল্লাশি। তল্লাশিতে মেলা নথির ভিত্তিতে ফের জিজ্ঞাসাবাদ প্রোমোটার অয়ন শীলকে। শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য। 'রাতভর তল্লাশিতে মিলেছে বহু চাকরিপ্রার্থীর তালিকা ও নথি', মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও, দাবি ইডি সূত্রের। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর সল্টলেকে প্রোমোটারের অফিসে লুকিয়ে রাখা হয় নথি, অনুমান গোয়েন্দাদের।

কী জানা গেল?
প্রোমোটারের বাড়িতে কেন চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ও তালিকা? সকাল থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল বঙ্গ রাজনীতির অলিন্দে। কিন্তু চমকের তখনও অনেকটাই বাকি। অয়ন শীল নামে ওই প্রোমোটারের ফ্ল্যাট থেকে ওএমআর শিট উদ্ধার হয়। ইডি সূত্রে খবর, এই ফ্ল্যাটের ভিতরে ৩৫০ থেকে ৪০০টি ওএমআর শিট লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু কেন রাখা হয়েছিল সেগুলি? কেন্দ্রীয় এজেন্সির দাবি, বিষয়টি নিয়ে তাঁরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন অয়নকে। ইতিমধ্যে কিছু স্বীকারোক্তিও পাওয়া গিয়েছে। কী ভাবে চলত গোটা প্রক্রিয়া? খোঁজ শুরু করেছেন আধিকারিকরা।

কড়া প্রতিক্রিয়া বিজেপির...
ঘটনায় রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, 'আজ যাঁরা তৃণমূল তাঁরা বাম আমলে স্লোগান দিতেন, প্রোমোটারের সরকার, আর নেই দরকার। সিপিএমের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বহু সরকারি জমি ও ওয়াকফ বোর্ডের জমি প্রোমোটারদের হাতে তুলে দিচ্ছে। সেই নিয়ে তৃণমূল আন্দোলন করত। কিন্তু তৃণমূল সিপিএমের থেকে আরও এগিয়ে গিয়েছে।' শমীকের দাবি, তৃণমূল যে পরিমাণ ওয়াকফ সম্পত্তির উপর দখলদারি করেছে তা সর্বকালীন রেকর্ড। এখন প্রোমোটাররা জমি পাচ্ছে না, তাই চাকরি বিক্রিতে ঢুকে গিয়েছে, আরও সংযোজন তাঁর।  

সন্দেহজনক আনাগোনা...
তাৎপর্যপূর্ণভাবে ইডি-র তল্লাশির পর বলাগড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গেস্ট হাউসে সন্দেহভাজনদের আনাগোনা শুরু হয়। স্থানীয়দের দাবি, বাইকে চড়ে আসেন কয়েকজন। গেস্ট হাউসের মধ্যে খাওয়াদাওয়া হয়। পরে গেস্ট হাউসে তালা দিয়ে তাঁরা চলে যান। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তনু গ্রেফতার হওয়ার পরেও তাঁর সাঙ্গোপাঙ্গোদের দাপট কমেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় তাঁরা নতুন করে আতঙ্কিত। 

আরও পড়ুন:রাহুল গাঁধীর বাড়িতে দিল্লি পুলিশ

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget