এক্সপ্লোর

North 24 Pargana Bike Accident : বিসর্জন দেখে ফেরা হল না বাড়িতে, স্বরূপনগরে গতির বলি ৩ বাইক আরোহী

North 24 Pargana News :  পুলিশ জানিয়েছে, তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : একাদশীর রাতে ইছামতীতে প্রতিমা বিসর্জন দেখে ফেরার পথে, উত্তর ২৪ পরনগার স্বরূপনগরে বেপরোয়া গতির বলি বাইক আরোহী ৩ তরুণ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ১৮, ২০ ও ২৩ বছরের ৩ তরুণ বাদুড়িয়ার আটুরিয়ার বাসিন্দা। মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে।                    

 পুলিশ জানিয়েছে, তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজেশ দাস,  শুভঙ্কর দাস ও সহদেব দাস বসিরহাটের ইছামতি নদীর ঘাটে  প্রতিমা নিরঞ্জন দেখতে যান। এরপর  রাত সাড়ে এগারোটা নাগাদ এক বাইকে তিনজনই ফিরছিলেন। ছিল না হেলমেট। পুলিশ সূত্রে খবর, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গোকুলপুর এলাকায় একটি ১১ হাজার ভোল্টের লাইট পোস্টে সজরে ধাক্কা মারে।  

স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,  'তিনজনের মাথায় কোন হেলমেট ছিল না। তার উপরে গাড়ির গতিবেগ ছিল আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে লাইট পোস্টে ধাক্কা মারে, যার কারণে এই তিন যুবকের মৃত্যু হয়।'

তিন যুবকের মৃত্যুর খবর পেয়ে আটুরিয়া দাসপাড়ায় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। পথ নিরাপত্তা নিয়ে এত প্রচার সত্ত্বেও কেন এভাবে হেলমেট ছাড়া বাইক চালানো ? উঠছে প্রশ্ন। 

জাতীয় সড়কে দুটি কন্টেনারের সংঘর্ষে একজনের মৃত্যু

অন্যদিকে দুর্গাপুরের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুটি কন্টেনারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ কাঁকসা থানার বিরুডিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর থেকে পানাগড়গামী গ্যাস কন্টেনার ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর চলন্ত কন্টেনারের পিছনে ধাক্কা মারে। কেবিনে আটকে পড়েন গ্যাস কন্টেনারের চালক। গ্যাস কাটার দিয়ে দরজা কেটে তাঁকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে গ্যাস কন্টেনারের চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড়গামী লেনটি বন্ধ থাকে। 

আরও পড়ুন :

শান্তিনিকেতন হেরিটেজ হয়েছে রবীন্দ্রনাথের জন্য, কবিগুরুর নাম না ফেরালে...হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget