এক্সপ্লোর

North 24 Pargana: হালিশহরে একই ওয়ার্ডে পরপর ২টি বাড়িতে দুঃসাহসিক চুরি

North 24 Pargana theft: পাশাপাশি নেপাল দে সহ আরও এক বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পালায় চোর। ঘটনার পরে রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর (bijpur) থানার পুলিশ।

সমীরণ পাল, হালিশহর: একই ওয়ার্ডে ফের দুঃসাহসিক চুরি দুই বাড়িতে আরও দুই বাড়িতে তালা ভেঙে পালাল চোর। এবার হালিশহর (halisahar) লক্ষীনারায়ণ কলোনি ১৩ নম্বর ওয়ার্ডে সন্তু রায় ও মৃত রতন বিশ্বাস পরপর দুই বাড়িতে তালা ভেঙে বাড়িতে কেউ না থাকায় সোনা গয়না (gold) টিভি নগদ বেশ কিছু টাকা-পয়সা নিয়ে চম্পট দিল চোর। পাশাপাশি নেপাল দে সহ আরও এক বাড়িতে তালা ভেঙে চুরির চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পালায় চোর। ঘটনার পরে রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর (bijpur) থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। প্রেমিকের দোকানে হাজির হয়ে বিয়ে করার দাবিতে সরব প্রেমিকা। পুলিশের (police) সামনে প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি প্রেমিকার। চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (durgapur) সিটি সেন্টারে। ২ মহিলাকেই আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

প্রেমিক কথা রাখেনি! যাঁর কথায় স্বামীকে ছেড়েছেন, সহবাস করেও বিয়ে করেননি তিনি। এইসব অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুর সিটি সেন্টারে শোরগোল। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে একটি সাইকেলের দোকানে।

দোকানের মালিক বেনাচিতির বাসিন্দা এক ব্যক্তি। স্থানীয় মলের কর্মী এক মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন ওই ব্যক্তি। এমনকী, মহিলার দাবি, প্রেমিকের কথায় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদও করেছেন। তারপরই বেঁকে বসেছেন প্রেমিক। বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তির সাইকেলের দোকানে হাজির হন প্রেমিকা। বিয়ে করতে হবে এই দাবিতে, শুরু করেন চেঁচামেচি। 

 

ছুটে আসে পুলিশ। জড়ো হয়ে যায় লোকজন। এরই মধ্যে খবর পেয়ে দোকানে আসেন অভিযুক্ত ব্যক্তির স্ত্রী। বেধে যায় ধুন্ধুমার। পুলিসের সামনেই শুরু হয়ে যায় চুলোচুলি। পুলিশ ২ মহিলাকেই আটক করে থানায় নিয়ে যায়। দুর্গাপুর মহিলা থানা সূত্রে খবর, কোনও পক্ষ কোনও অভিযোগ দায়ের না করায়, পরে দুই মহিলাকেই ছেড়ে দেওয়া হয়।

 

 

 

 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget