এক্সপ্লোর

North 24 Pargana: ব্যারাকপুর রোডে গাড়ি দুর্ঘটনা, মৃত এক মহিলা

North 24 Pargana: এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নবপল্লী টিউবয়েলে কাছে একটি পোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িতে থাকা দুজন ধরা পড়ে গেলেও বাকি দুজন পলিয়ে যায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে রোডে গাড়ি দুর্ঘটনা। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্যারাকপুর রোডে একজনকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। সেই সময় স্থানীয় ২ জন বাইক নিয়ে সেই গাড়িটিকে ধরবার জন্য ধাওয়া করে। কিন্তু সেই সময় ব্যারাকপুর ছেড়ে, সারাদা মিশন রোড ধরে পালানোর চেষ্টা করে। সেই মুহূর্তে আরও ৪ জনকে ধাক্কা মারে সেই গাড়িটি। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নবপল্লী টিউবয়েলে কাছে একটি পোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িতে থাকা দুজন ধরা পড়ে গেলেও বাকি দুজন পলিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা মারধর করে ও পরবর্তীতে বারাসত পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়। চারজনের মধ্যে, এক আক্রান্ত মহিলা পরবর্তীতে হাসপাতালে মারা যান। 

গতকালই বালিতে আরও একটি পথ দুর্ঘটনা হয়েছিল। কানে হেডফোন লাগিয়ে বেপরোয়া গতিতে যুবককে ধাক্কা গাড়ি চালকের। বালির কাছে স্কুটারে থাকা এক ব্যাক্তিকে ধাক্কা মারেন এক মহিলা। রেল ব্রিজ টপকে ৪০ ফুট নিচে পড়ে যান ওই ব্যাক্তি। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যাক্তিকে কলকাতায় নিয়ে আসা হয়। মহিলা গাড়ি চালককে আটক করেছে পুলিশ। 

কিছুদিন আগেই রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি হয়েছিলেন এক বাইক আরোহী।  রাত সাড়ে ১১টা নাগাদ মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। ডাকঘরের কাছে চন্দননগরে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে নিচে রাস্তায় পড়ে যান হেলমেটহীন বাইক চালক। বজবজ ইএসআই (ESI) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ২৩ বছরে সুদীপ মণ্ডল বেহালা পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা। 

এছাড়াও কিছুদিন আগে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা হয়েছিল। সকাল দশটা নাগাদ কলকাতা থেকে হাওড়াগামী একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগি ভ্যানে ধাক্কা মারে। এর পর ফের আরও একটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় দু-জন ব্যক্তি আহত হয়েছেন।

তাদের নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশের কাজ ভেঙ্গে যায়। দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসটিকে শিবপুর থানার পুলিশ আটক করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাসটি ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। এর জেরে বিদ্যাসাগর সেতুর মাঝের লেনে যান চলাচল ব্যাহত হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget