এক্সপ্লোর

North 24 Parganas: নিউ ব্যারাকপুরে দুই বিজেপি কর্মীকে রাস্তায় বাঁশ, রড দিয়ে 'মারধর' দুষ্কৃতীদের

গেরুয়া শিবিরের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা...

সমীরণ পাল, নিউ ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে দুই বিজেপি কর্মীকে রাস্তায় বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। 

গেরুয়া শিবিরের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পুলিশ সূত্রে খবর, দুদলের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্ত শুরু করেছে সিবিআই। 

ঠিক তার আগের দিন রাতে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বিদ্যাসাগর পল্লিতে দুই বিজেপি কর্মীকে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

অভিযোগ, রবিবার রাতে বাড়ির কাছে আক্রান্ত হন বিজেপি কর্মী টিটু সরকার ও বিক্রম রায়। কয়েকজন দুষ্কৃতী রাস্তায় তাঁদের ঘিরে ধরে মারধর করে। 

বিজেপি সূত্রে দাবি, টিটু ও বিক্রম ভোটের ফল বেরনোর পর থেকে দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। ২ মে বিধানসভা ভোটের ফল বেরোতেই রাতে টিটু সরকারের বাড়িতে হামলা চালানো হয়। 

বিজেপির দাবি, সম্প্রতি নিজের এলাকায় ফেরেন তাঁদের দুই কর্মী। এরপরই হামলা হয়। এই ঘটনায় রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের হয়। বিজেপি শিবিরের অভিযোগ, কোনও স্ট্যাম্প না দিয়ে শুধুমাত্র কেস নম্বর লিখে অভিযোগ নিয়েছে পুলিশ। 

বিজেপি রাজ্য কমিটি সদস্য অর্চনা মজুমদার বলেন, তৃণমূলের হাতে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। পুলিশ ঠিকঠাক গ্রেফতার করছে না।

নিউ ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের কেউ মারেনি। ওরাই এলাকায় এসে চমকাচ্ছিল। আমাদের কর্মীদের ধাক্কাধাক্কি করে।

পুলিশ সূত্রে খবর, বিজেপির পাশাপাশি তৃণমূলও এই ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করেছে।

এর আগে, গত শুক্রবার, পুরুলিয়ার বলরামপুরের ডেড়শা গ্রামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  

বিজেপির অভিযোগ, দলের এক কর্মী বুধবার রাতে দুয়ারে সরকারের পক্ষে প্রচার করার সময় তৃণমূল আশ্রিত ৩ দুষ্কৃতী তাঁকে মারধর করে। আহত বিজেপি কর্মীকে ভর্তি করা হয় দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল অভিযোগ দায়ের হয় বলরামপুর থানায়।

যদিও জেলা তৃণমূল মুখপাত্রর দাবি, পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget