এক্সপ্লোর

North 24 Parganas: তৃণমূল ছেড়ে সিপিএমে, বুথ সভাপতি-সহ প্রায় চারশো কর্মীর বাম শিবিরে যোগ

তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার জন্য টাকা চাওয়ার পাশাপাশি, গোষ্ঠীকোন্দলের শিকার হতে হচ্ছে।

সমীরণ পাল, বারাসাত: এ যেন উলট পুরাণ। পঞ্চায়েত ভোটের আগে বারাসাতে (Barasat) তৃণমূলের বুথ সভাপতি-সহ প্রায় চারশো জন নেতা, কর্মী নাম লেখালেন সিপিএমে। একইসঙ্গে বারাসাত ২ নম্বর ব্লকের শাসনে পুলিশি পাহারায় ১২ বছর পর ফের খুলল সিপিএমের পার্টি অফিস।

তৃণমূল ছেড়ে সিপিএমে: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বারাসাতে (Tufanganj) ধাক্কা খেল তৃণমূল (TMC)। তৃণমূল থেকে সিপিএমে নাম লেখালেন প্রায় চারশো নেতা কর্মী। যার মধ্যে রয়েছেন তৃণমূলের বুথ সভাপতিও। তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার জন্য টাকা চাওয়ার পাশাপাশি, গোষ্ঠীকোন্দলের শিকার হতে হচ্ছে। এর প্রতিবাদেই দল ছাড়ার সিদ্ধান্ত। সিপিএমের কটাক্ষ, শাসকদলের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই দেখেই তৃণমূলের একাংশের হুঁশ ফিরেছে। যদিও দলীয় নেতা, কর্মীদের বাম শিবিরে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।                  

চলতি মাসেই তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বালাভূত ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান-সহ ৪০০ জন সিপিএমে যোগদান করেন বলে দাবি সিপিএম নেতৃত্বের। যদিও তৃণমূলের দাবি, মিজানুর রহমানকে আগেই দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা শাসকদলে। ঘটনাচক্রে এদিনই আবার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে প্রায় ৭০০ জন সিপিএম অনুগামী যোগ দিলেন তৃণমূলে।

এক সময়ে শাসনের  কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকা ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। সেখানেই সিপিএম থেকে তৃণমূলে যোগ দেন প্রায়  ৭০০ জন। হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি নুরুল ইসলাম ও বারাসাত দু'নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভু ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে দেওয়া হয় সিপিএম নেতা মহম্মদ ইসরাইল-সহ একাধিক নেতা কর্মীর হাতে। রাজনৈতিক মহলের মতে, এর ফলে পঞ্চায়েত ভোটের আগে ধাক্কা খেল সিপিএম। অন্যদিকে একদা বামেদের শক্ত ঘাঁটি শাসনে শক্তি বাড়ল শাসকদল তৃণমূলের। প্রসঙ্গত, প্রাক্তন বাম বিধায়কের দলবদল নিয়ে গত ফেব্রুয়ারি মাসে চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, সিপিএম থেকে তৃণমূল আসার জন্য নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডলকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 

 

আরও পড়ুন: Lemon Water For Eyes : চোখের জন্য উপকারী লেবু জল, সাহায্য করতে পারে ছানি প্রতিরোধেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget