এক্সপ্লোর

North 24 Parganas: পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি মৎস ব্যবসায়ীর

জাল দিয়ে মাছ তুলে ফেলার চেষ্টা করলেও পুকুরের কোনও মাছ বাঁচাতে পারেননি। এরপরই গাইঘাটা থানায় তিনি অভিযোগ দায়ের করেন যে, কেউ বা কারা শত্রুতা করে তাঁর পুকুরের জলে বিষ মিশিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনা ঘটল। এবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা (Gaighata) থানার চড়ুইগাছি এলাকায়। ঘটনায় মৎস ব্যবসায়ী জলেশ্বরের বাসিন্দা সঞ্জয় ভৌমিকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, গাইঘাটার চড়ুইগাছি কবর খোলার দুই বিঘা জমির পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন জলেশ্বরের বাসিন্দা সঞ্জয় ভৌমিক নামে এক ব্যক্তি। মাস কয়েক আগে তিনি সেই পুকুরে লক্ষাধিক টাকার মাছ চাষ করেছিলেন। সোমবার তিনি কারও থেকে খবর পান যে, তাঁর পুকুরের জলে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। আর ছটফট করে সমস্ত মাছ মারা যাচ্ছে। পুকুরে বিষ মেশানোর খবর পেয়েই সেখানে ছুটে আসেন তিনি। জাল দিয়ে মাছ তুলে ফেলার চেষ্টা করলেও পুকুরের কোনও মাছ বাঁচাতে পারেননি। এরপরই গাইঘাটা থানায় তিনি অভিযোগ দায়ের করেন যে, কেউ বা কারা শত্রুতা করে তাঁর পুকুরের জলে বিষ মিশিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে। ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গিয়েছে তাঁর।

আরও পড়ুন - North 24 Parganas: রাজ্যে ফের ভুয়ো পুলিশ অফিসারের হদিশ, প্রতারণার অভিযোগে গ্রেফতার বরানগরের বাসিন্দা

আরও জানা যাচ্ছে, সোমবার রাতে মৎস ব্যবসায়ী সঞ্জয় ভৌমিকের কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে আসে গাইঘাটা থাকান পুলিশ। পুকুরের মালিক রফিক আলি রোমানিয়া, যাঁর থেকে সঞ্জয় বাবু লিজ নিয়েছিলেন, তিনি বলেন, 'এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে। চলতি বছর সঞ্জয়কে পুকুর লিজ দিয়েছিলাম। ও ধার দেনা করে মাছ চাষ করেছিল। এই পুকুরে মাঝে মধ্যেই কেউ শত্রুতা করে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলে।' সঞ্জয় ভৌমিকের মতো পুকুরের মালিক রফিক আলি রোমানিয়াও পুলিশের কাছে সঠিক তদন্ত করে দোষীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, তার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন - North 24 Paraganas: ঘর থেকে উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের দেহ , আত্মহত্যা, অনুমান পুলিশের

এর আগেও পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার ঘটনা দেখা গিয়েছে। চলতি মাসেই হুগলীর পোলবার পাউনানের বাসিন্দা অভিজিৎ নিয়োগীর সঙ্গে এমন ঘটনা ঘটে। জানা গিয়েছিল, মাছ চাষ করে টিকিটের মাধ্যমে মাছ ধরতে দেওয়া নিয়ে আগে থেকেই শরিকদের সঙ্গে বিবাদ চলছিল তাঁর। এক শরিকের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার দু দিনের মাথাতেই কেউ তাঁর পুকুরের জলে বিষ মিশিয়ে সমস্ত মাছ মেরে ফেলে। ঘটনায় প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয় তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget