এক্সপ্লোর

Bus Problem: বারাসাত ও হাবড়া রুটে অমিল পর্যাপ্ত সরকারি বাস, নাকাল নিত্যযাত্রীরা

North 24 Parganas News:একে জ্বালানির আগুন দাম। তার ওপর মিলছে না বাসের যন্ত্রাংশ। যার জেরে বারাসাতের WBTC ডিপোয় পড়ে রয়েছে বহু সরকারি বাস। পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় না চলায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

সমীরণ পাল, বারাসাত: বারাসাত ও হাবড়া (Barasat Habra Bus Service) রুটে চলছে না পর্যাপ্ত সরকারি বাস। নাকাল যাত্রীরা। একদিকে জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে মিলছে না বিকল বাসের যন্ত্রাংশ। তাই বারাসাত ও হাবড়া ডিপোয় পড়ে রয়েছে একাধিক বাস বলে সূত্রের খবর। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।

অমিল পর্যাপ্ত সরকারি বাস: একে জ্বালানির আগুন দাম। তার ওপর মিলছে না বাসের যন্ত্রাংশ। যার জেরে বারাসাতের WBTC ডিপোয় পড়ে রয়েছে বহু সরকারি বাস। পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় না চলায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এক যাত্রীর কথায়, “প্রাইভেট বাসে ভাড়া বেশি, তাই সরকারি গাড়ি ভরসা, কিন্তু সরকারি গাড়ি মিলছে না।’’ WBTC সূত্রে খবর, যন্ত্রাংশ না মেলায় বিকল হয়ে পড়ে থাকা বহু বাস সারানো যাচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধির কারণেও চালানো যাচ্ছে না অনেক বাস। স্থানীয় রুটে যেখানে ২৫টি বাস চলত, এখন চলছে মাত্র ১২টি। বারাসাত-দিঘা রুটেরও অনেক বাস চালানো যাচ্ছে না। বন্ধ অনলাইন বুকিং।

বারাসাতের ক্যালকাটা ট্রাম মজদুর সভার সম্পাদক শান্তনু বসাক বলেন, “তেল নেই, স্পেয়ার পার্টস না থাকায় বাস চালাতে সমস্যা হচ্ছে।’’ বারাসাতের মতো একই সমস্যা হাবড়া WBTC ডিপোতেও। WBTC সূত্রের আরও খবর, দেড় মাস ধরে বন্ধ হাবড়া থেকে তারাপীঠ, বকখালি, দিঘা, দুর্গাপুর, আসানসোল যাওয়ার সরকারি বাস। পর্যাপ্ত বাস না থাকায় সমস্যায় অন্যতম হাবড়া-নৈহাটির মতো গুরুত্বপূর্ণ রুটের যাত্রীরা।

হাবড়া ডিপোয় যে সব দাঁড়ায়, তাদের জ্বালানি ভরতে যেতে হয় বারাসাত WBTC ডিপোতে। যার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। যেখানে তেলের দাম বাড়ার কারণে, বাস বসে যাচ্ছে, সেখানে ২৫ কিমি যাওয়া-আসা করে তেল ভরাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে, সরকারি বাসকর্মীদের সংগঠন। সমস্যার কথা মেনে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, “তেলের দাম বাড়ায় সমস্যা বেড়েছে। তবে দ্রুত সমস্যার সমাধান করব, ঠিকঠাক ভাবে সব রুট চালু করব।’’ কবে হবে সমস্যার সমাধান, কবে রাস্তায় নামবে পর্যাপ্ত সরকারি বাস। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মনে।

আরও পড়ুন: Dengue: ডেঙ্গি মোকাবিলায় তৎপর পুরসভা, বাড়ির জমিতে আবর্জনা জমায় খোদ মেয়র পারিষদকেই নোটিস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget