এক্সপ্লোর

Bomb Recovered : ভাটপাড়ায় উদ্ধার ৫০টি তাজা বোমা, ফের হয়ে উঠছে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ?

North 24 Parganas News : পুলিশ সূত্রে খবর, একটি প্লাইউড দিয়ে ঢাকা ছিল বোমাগুলি। কোথা থেকে এল এই বোমা? কে বা কারা রাখল? উঠছে প্রশ্ন। 

সমীরণ পাল, ভাটপাড়া (উত্তর ২৪ পরগনা) : ভ-এ ভাটপাড়া। ‘ভয়ে’ ভাটপাড়া। শনিবার ভাটপাড়ায় (Bhatpara) একটি নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে উদ্ধার হয় ৫০টি তাজা বোমা। শুক্রবার বিস্ফোরণে জখম হয়েছিলেন ২ জন। গত সপ্তাহেই ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল।

বিপুল বোমা উদ্ধার

শনিবার সকালে ভাটপাড়া পুরসভায় ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে উদ্ধার হয় ৫০টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, একটি প্লাইউড দিয়ে ঢাকা ছিল বোমাগুলি। কোথা থেকে এল এই বোমা? কে বা কারা রাখল? উঠছে প্রশ্ন। 

আতঙ্কে স্থানীয়রা

সবমিলিয়ে ভাটপাড়ায় ঘটনার ঘনঘটা। এলাকাবাসীর প্রশ্ন, তাহলে কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-জগদ্দল এলাকা?  ভাটপাড়ায় ফের ফিরে আসছে ভয়ের পরিবেশ? প্রশ্ন উঠছে, এত অস্ত্র আসছেই বা কোথা থেকে? কোথা থেকে আসছে এত বোমা? কারা মজুত করছে বিস্ফোরক? শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

ঘটনার ঘনঘটা

বৃহস্পতিবার, ভাটপাড়ার এই নয়াবাজারেই বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের। বহুতলের একতলার গোডাউনে, বিস্ফোরণে প্রাণ যায় ২ জনের। কী থেকে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ। এক সপ্তাহ আগে, গত শনিবার, ভাটপাড়ায়, ভর সন্ধেয়, ঘনবসতিপূর্ণ এলাকায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ইমারতী ব্যবসায়ীকে। 

মাথা-সহ শরীরের একাধিক জায়গা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ব্যবসায়ীর। এর ২৪ ঘণ্টার মধ্যে, মাত্র ২ কিলোমিটারের মধ্যে ফের শ্যুটআউট! জগদ্দলে, ১৯ বছরের তরুণকে তাঁর বাড়ির সামনে গুলি করে খুনের অভিযোগ ওঠে তাঁরই বন্ধুর বিরুদ্ধে। যার প্রেক্ষিতে অর্জুন সিংহ বলেছিলেন, "অপরাধীদের এলাকা দখলের লড়াই চলছে বলেই শুনেছি। পুলিশ প্রশাসন তদন্ত করছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।" 

আরও পড়ুন- রাজ্যে একাধিক বিষমদের বলি, প্রশাসনের তৎপরতায় বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অভিযান, চলল ধরপাকড়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget