এক্সপ্লোর

North 24 Parganas: ইছামতীর জলে ঘুরপাক খেল রাজনীতির ঘূর্ণি, শান্তনু ঠাকুরের পর পরিদর্শনে পূর্ত দফতরও

Ichhamati Update: কোথাও পাকা সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি, কোথাও ইছামতীর নাব্যতা বাড়িয়ে জলপথে ভারত বাংলাদেশে পণ্য পরিবহণের আশ্বাস।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শনিবার দিনভর ইছামতীর টলটলে জলে ঘুরপাক খেল রাজনীতির ঘূর্ণি। শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) পরিদর্শনের কয়েকঘণ্টার মধ্যেই পরিদর্শনে গেল রাজ্য় সরকারের পূর্ত দফতরের প্রতিনিধি দল। পাকা সেতু থেকে সংস্কার- রাজ্য সরকার সাহায্য করলে দ্রুত অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্যে করলেন বিজেপি সাংসদ। রাজ্য সরকার তৎপর, পাল্টা জবাব দিল তৃণমূল।

ইছামতীর জলে রাজনীতির ঘূর্ণি: কোথাও পাকা সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি, কোথাও ইছামতীর নাব্যতা বাড়িয়ে জলপথে ভারত বাংলাদেশে পণ্য পরিবহণের আশ্বাস। শনিবাসরীয় দিনে উত্তর ২৪ পরগনার রাজনীতির অনেকটা জুড়েই রইল ইছামতীর। আর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ঘুরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্য়ে রাজ্য় সরকারের পূর্ত দফতরের আচমকা পরিদর্শনে ইছামতীর জলে ঘুরপাক খেল রাজনীতির ঘূর্ণি।

এদিন গাইঘাটার কালাঞ্চিতে যান শান্তনু ঠাকুর। ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী পরিদর্শন করেন তিনি। শান্তনু ঠাকুর বলেন, “নাব্যতা কমে যাওয়ায় ক্ষতি হচ্ছে ইছামতীর অববাহিকার। সংস্কার হলে জলপথে ভারত বাংলাদেশে পণ্য পরিবহণের সুযোগ আসবে। রাজ্য ও বাংলাদেশের সরকারের সহায়তা দরকার। বাণিজ্যের সুযোগ আসবে। ড্রেজিং করা হবে।’’

একদিকে, গাইঘাটা ব্লকের বেড়িগোপালপুর। অন্যদিকে, স্বরূপনগরের তরণীপুর। তার মাঝে দাঁড়িয়ে আছে ইছামতীর কাঠের সেতু। ছোটো দু-চাকা, চার-চাকার গাড়ি চলে। এখানে পাকা সেতুর দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। এখানেই শনিবার কেন্দ্রের আন্ত:দেশীয় জলপথ পরিবহণ দফতরের প্রতিনিধি দলকে নিয়ে পৌঁছে যান শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বলেন, "রাজ্য সরকার সহযোগিতা করলে ১ মাসে কাজ শুরু করা সম্ভব। পাকা সেতু তৈরি হয়ে গেলে গাইঘাটা ব্লক থেকে বসিরহাট মহকুমার দূরত্ব কমবে ৩০ কিলোমিটার।'' শান্তনু ঠাকুরের কথায়, “রাজ্য সরকার এনওসি দিলে, দোকান সরাতে হবে, অধিগ্রহণ করতে হবে জমি। ৪ ফুট উঁচু হবে ব্রিজ। বর্ষায় ইছামতীর জল বাড়লেও অসুবিধা হবে না, রাজ্য চাইলে ১ মাসে কাজ শুরু। ’’

এদিকে শান্তনু ঠাকুরের পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে আসেন রাজ্যের পূর্ত দফতরের কর্মীরা। তবে আচমকা পরিদর্শন নিয়ে মুখ খুলতে চাননি তাঁরা। এদিকে, স্বরূপনগরের একটি বাঁশের সেতু পরিদর্শনেও যান বিজেপি সাংসদ। সেখানে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ভেসেল চালুর আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: Kolkata Fire: ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget