এক্সপ্লোর

Kolkata Fire: ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

Kolkata News: রাত ১০টা নাগাদ আগুন লাগে, মুহূর্তের বিধ্বংসী চেহারা নেয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে (Bhowanipore Swimming Association)  বিধ্বংসী আগুন (Fire Update)। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। রাত ১০টা নাগাদ আগুন লাগে, মুহূর্তের বিধ্বংসী চেহারা নেয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।                                                                        

ফের অগ্নিকাণ্ড শহরে: আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাঁশ এবং কাঠের কাঠামো ও তার উপরের টিনের শেড ভেঙে পড়ে। পুড়ে যায় ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনের পাশের গাছগুলিও। রাত ১০টা নাগাদ সুইমিং অ্যাসোসিয়েশনে একতলার ঘরে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু, রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। দমকলমন্ত্রী জানিয়েছেন, কীভাবে আগুন লাগল, তা জানার জন্য কাল ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

কারখানা-গুদামঘর চলছে বেআইনিভাবে: অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়, শহরে এমন কারখানা রয়েছে সাড়ে ছশোর বেশি। কলকাতা পুলিশ ও দমকল বিভাগের ফায়ার সেফটি অডিট রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনের। চলতি বছর ১২মার্চ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ট্যাংরার মেহের আলি লেনের বিশাল গুদাম। ঘিঞ্জি এলাকার মধ্যে আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়েও বিস্তর অভিযোগ ওঠে। তারপরই ঘন জনবসতিপূর্ণ এলাকার কারখানা-গোডাউনগুলোতে ফায়ার সেফটি অডিট করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ৯মাস পর সেই অডিট রিপোর্টে উঠে এল ভয়ঙ্কর তথ্য।

সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিয়ম না মেনে, বিনা অনুমতিতে, বৈধ কাগজ ছাড়া শহরের ঘন জনবসতিপূর্ণ এলাকার ৫৯৯টি কারখানা ও গোডাউনে কাজ চলছে। কলকাতা পুলিশের সমীক্ষায় সেই সংখ্যাটা সাড়ে ৬০০-র বেশি।  তার মধ্যে ৪৯০টি কারখানায় যে কোনও সময় আগুন লাগার মতো পরিস্থিতি রয়েছে। রিপোর্ট হাতে পেয়েই শুক্রবার বৈঠকে বসে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, সিইএসসি এবং দমকল বিভাগ। 

আরও পড়ুন: Kolkata News: রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, লরির ধাক্কায় যুবকের মৃত্যু

সেরা শিরোনাম

দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget