এক্সপ্লোর

North 24 Parganas: পেট্রাপোল সীমান্তে পরিবহণ কর্মীদের আন্দোলন, বন্ধ রফতানি

India-Bangladesh Border: করোনা আবহে বেশ কিছুদিন পেট্রাপোল সীমান্তে পণ্য পরিবহণ বন্ধ ছিল। গত বছরের মাঝামাঝি সময় থেকে ফের আমদানি-রফতানি শুরু করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আন্দোলনের জেরে বন্ধ রফতানি।

সমীরণ পাল, বনগাঁ: উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে পরিবহণ কর্মীদের আন্দোলনের জেরে আজও বন্ধ রফতানি। পরিবহণের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের অভিযোগ, পেট্রাপোল আইসিপি-তে ঢোকার মুখে নানা সময় বিএসএফ জওয়ানদের বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এরই প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন।

আন্দোলনকারীদের দাবি, ইউনিক কার্ড ছাড়া কোনও পরিবহণ কর্মীকে আইসিপি-র মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমদানি-রফতানির সঙ্গে যুক্ত থাকা কর্মীদের। এরই প্রতিবাদে গতকাল থেকে রফতানি বন্ধ করে দেন পরিবহণ সহ পেট্রাপোল সীমান্ত বন্দরে আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত থাকা কর্মীরা। আজও তাঁদের আন্দোলন চলছে। তার ফলে ব্যাহত হচ্ছে রফতানি।

করোনা সংক্রমণের জেরে ২০২০ থেকেই পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ পণ্য আদান-প্রদানের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। গত দু’বছরে বেশিরভাগ সময়ই বন্ধ থেকেছে আমদানি-রফতানি। গত বছরের মাঝামাঝি সময়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ‍্যে জট কাটানোর উদ্যোগ নেওয়া হয়। পেট্রাপোল সীমান্তে ফের পণ্য পরিবহণ শুরু হয়।

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পেট্রাপোলের ল‍্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির ম‍্যানেজারকে চিঠি দেন জেলাশাসক। চিঠিতে সুরক্ষা বিধি মেনে সীমান্ত বাণিজ্য শুরু করার কথা বলা হয়। সুরক্ষা বিধির মধ‍্যে বলা হয়, ১০০ জন চালকের একটি দল তৈরি করা হবে। এঁদের মধ‍্যে কেউ করোনা সংক্রমিত হলে রিজার্ভ থেকে অন‍্য চালক দেওয়া হবে। সব গাড়ি জীবাণুমুক্ত করা হবে। পিপিই পরে পণ‍্য খালাসের কাজ হবে। সীমান্তে স্বাস্থ্য দফতরের টিম থাকবে। 

সূত্রের খবর, এই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠায় পাঠায় ল‍্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। তারপরেই শুরু হয় সীমান্ত বাণিজ্য।

লকডাউন পর্ব শুরু হওয়ার পর থেকে বন্ধ ছিল সীমান্ত বাণিজ্য। ৩০ মে কেন্দ্র সীমান্ত বাণিজ্য চালু করতে বললেও সংক্রমণের আশঙ্কায় পেট্রাপোলে তা শুরু হয়নি। তবে শেষপর্যন্ত ফের বাণিজ্য শুরু হয়। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই আন্দোলনের জেরে ফের বাধা পড়ল বাণিজ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget