এক্সপ্লোর

North 24 Parganas: অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা, শ্যামনগরে ধৃত ভুয়ো ডাক্তার

কর্ণাটকের এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে, বাংলায় বসে চিকিৎসা করছিলেন অন্য এক জন...

সমীরণ পাল, শ্যামনগর:  চিকিৎসকরা ঈশ্বরের রূপ। করোনা আবহে তো চিকিৎসকদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে মানুষ। কিন্তু উদ্বেগের বিষয় হল, এই সঙ্কটকালেই চিকিৎসার নামে উঠছে বিস্তর অভিযোগ। 

কর্ণাটকের এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে, বাংলায় বসে চিকিৎসা করছিলেন অন্য এক জন। এই অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। 

নদিয়ার কল্যাণীর পর এবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। ধৃতের নাম শেখ আজগর আলি। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও, থাকতেন উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। শ্যামনগরের একটি পলিক্লিনিকে রোগী দেখতেন তিনি।

অভিযোগ, নিজেকে মেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন এই ব্যক্তি। শ্যামনগর পলিক্লিনিকের মালিক বিশ্বদেব মুখোপাধ্যায় বলেন, ৬ মাস হল পলিক্লিনিং করেছি। আজগর আলি এখানে বসতেন। নিজেকে ডিগ্রিধারী বলে দাবি করতেন। ভেরিফাই করার কথা বললেই বলতেন উপরমহলে জানাও। যাঁরা দেখিয়েছেন, প্রত্যেকে রিপোর্ট ভাল বলেছেন। তাই সন্দেহ হয়নি।

পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানায় শেখ আজগর আলির নামে ভুল চিকিৎসার অভিযোগ জানিয়েছিলেন একজন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগকারী বলেন, উনি ভাল ডাক্তার ছিলেন। তবে একবার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, সেটা খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ি।

গত জুলাইয়ে নদিয়ার কল্যাণীতে, অ্যালবার্ট রাসেল ফারুকি নামে, এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে তামিলনাড়ুর মহিলা চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চেম্বার চালানোর অভিযোগ উঠেছিল। 

এর আগে, তামিলনাড়ুর মহিলা চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চেম্বার চালানোর অভিযোগে নদিয়ার কল্যাণীতে গ্রেফতার হন এক ভুয়ো চিকিৎসক। ধৃত অ্যালবার্ট রাসেল ফারুকি হুগলির বাসিন্দা। 

শুধু এমবিবিএস ও এমডি পরিচয় দিয়ে চিকিৎসা করা নয়, ধৃত ব্যক্তি ফেসবুক প্রোফাইলে নিজেকে এসএসকেএম-এর অধ্যাপক বলেও পরিচয় দিতেন বলে অভিযোগ। 

অভিযুক্তের সম্পর্কে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাছে জানতে চেয়ে আবেদন করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। উত্তরে জানানো হয়, এআর ফারুকি নামে কারও রেজিস্ট্রেশন নেই। এরপরই তাঁর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগ জমা পড়ে । 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget