এক্সপ্লোর

North 24 Parganas: ভুয়ো নথি দিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়া চক্রের পর্দাফাঁস, বারাসাতে গ্রেফতার ৪

অতীতে এই ভুয়ো নথি দেখিয়ে জাল লাইসেন্স পাওয়া দোকানগুলি জাল ওষুধ বিক্রি করতে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ...

সমীরণ পাল, বারাসাত: ভুয়ো নথি দেখিয়ে ওষুধের দোকানের লাইসেন্স করিয়ে দেওয়ার চক্রের পর্দাফাঁস। বারাসাত থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। লক্ষাধিক টাকা নিয়ে অভিযুক্তরা জাল ড্রাগ লাইসেন্সের ব্যবস্থা করত বলে দাবি ড্রাগ কন্ট্রোল অফিসের।

জাল নথি দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে লাইসেন্সের আবেদন করতে এসে শ্রীঘরে ঠাঁই হল চার অভিযুক্তের। বৃহস্পতিবার অভিযুক্তদের নথি যাচাই করতে গিয়ে চোখ কপালে ওঠে সরকারি আধিকারিকদের। 

সূত্রের দাবি, চেপে ধরতে অভিযুক্তরা জানান, ভুয়ো আধার কার্ড ও উত্তরবঙ্গ থেকে জাল লাইসেন্স জোগাড় করে ওষুধের দোকানের জন্য আবেদন করেছিলেন তাঁরা।

বারাসাত থানার পুলিশ ড্রাগ কন্ট্রোল অফিস থেকে মালদার তিন ও বীরভূমের একজনকে গ্রেফতার করে। মোটা টাকার বিনিময়ে লাইসেন্স করে দেওয়া হত বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী বলেন, জাল লাইসেন্স ও জাল আধার কার্ড নিয়ে এই প্রতারণা চক্র কাজ করত। এক থেকে দেড় লাখ টাকার বিনিময়ে জাল ড্রাগ লাইসেন্স করিয়ে দেওয়ার কাজ চলত। 

ওষুধ ব্যবসায়ীদের অভিযোগ, এই চক্র বেশ কিছুদিন ধরে সক্রিয়। এমনই একটি ওষুধের দোকানের মালিক বলেন, ফাইল যখন পরীক্ষা করা হয় তখন আধিকারিকরা দেখেন কাগজপত্র জাল। জালিয়াতি চক্র যাতে দ্রুত ধরা পড়ে তার জন্য অফিসারদের সঙ্গে সহযোগিতা করছি।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিস্তৃত জাল লাইসেন্সের জাল। এখন অতীতে এই ভুয়ো নথি দেখিয়ে জাল লাইসেন্স পাওয়া দোকানগুলি জাল ওষুধ বিক্রি করতে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

গতমাসে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি জলের কারখানার হদিশ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সঙ্গে ছিলেন ফুড সেফটি অফিসার। 

বেআইনি জলের কারখানা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জলের জার, রাসায়নিক ও প্লাস্টিকের ছিপি। স্বাস্থ্য বিধি না মেনে বেআইনিভাবে জল তৈরি করা হচ্ছিল বলে পুলিশের দাবি। গ্রেফতার করা হয় মালিককে। 

তার সপ্তাহ দুই আগেই মধ্যমগ্রামের বিজলিপার্কে মিলেছিল বেআইনি জলের কারখানার হদিশ। বাজেয়াপ্ত হয়েছিল নামী সংস্থার লেবেল লাগানো জলের ড্রাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget