এক্সপ্লোর

North 24 Parganas: পানিহাটিতে কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, রাস্তায় বসে বিক্ষোভ শুরু

TMC Agitation: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পণ্ডিত। তিনিই সোমবার হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন।


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জামিন পেলেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্ত। সেই খবর পেতেই শুরু হয়েছে ঝামেলা। জামিনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে আগরপাড়া। 

কারা অভিযুক্ত:
পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পণ্ডিত। তিনিই সোমবার হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জামিন পাওয়ার প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের একাংশ। 

প্রবল বিক্ষোভ:
উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয় রাতেই। টায়ার জ্বালিয়ে বিটি রোড অবরোধ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সিবিআই তদন্তের দাবিও শোনা যায় উত্তেজিত জনতার মুখে। তৃণমূলের পতাকা হাতে সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ। পুলিশের সঙ্গে আঙুল উঁচিয়ে বচসার ছবিও ধরা পড়ে।

১৩ মার্চ পানিহাটিতে অনুপম দত্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করা হয়েছিল। বাইকে বসা অবস্থায় পিছন থেকে এসে খুন করা হয়। সেদিনই ধরা পড়েছিল অভিযুক্ত। 'আমরা আসামীকে ধরে দিয়েছি। আপনারা ধরেননি।' এমনও বক্তব্য শোনা যায় উত্তেজিত জনতার মুখে। গত পুরভোটের ফল বেরনোর কয়েকদিন পর, গত ১৩ মার্চ, পাড়ার দোকানের সামনে স্কুটারে বসা অবস্থায় পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক দুষ্কৃতী। এই ঘটনায় শ্যুটার অমিত পণ্ডিত। মূল ষড়যন্ত্রকারী অমিতেরই আত্মীয় বাপি পণ্ডিত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে এই মামলায় চার্জশিটও জমা দেয় পুলিশ। কিন্তু সোমবার অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পণ্ডিতকে জামিন দেয় কলকাতা হাইকোর্টে। এরপরই উত্তাল হয়ে ওঠে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। রাত সাড়ে নটা নাগাদ টায়ার জ্বালিয়ে বিটি রোড অবরোধ হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলেও, বিক্ষোভ তুলতে ব্যর্থ হয়। নিহত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদা সরাসরি ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনের ভূমিকা নিয়ে। 

বিধায়কের বক্তব্য:
তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, 'বিচার ব্যবস্থার বিরুদ্ধে তো কিছু বলা যায় না। যিনি বেল দিলেন, সেটা বিচারক বলতে পারবেন। অনুপম জনপ্রিয়। রাজ্য পুলিশের কোনও ভূমিকা নেই। বেল তো দিয়েছেন বিচারক।' বিক্ষোভ চলার মাঝেই অসুস্থ হয়ে পড়েন নিহত তৃণমূল নেতার স্ত্রী ও বর্তমান তৃণমূল কাউন্সিলর মীনাক্ষি দত্ত। তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চাঞ্চল্যকর দাবি:
এরইসঙ্গে চাঞ্চল্যকর দাবি করলেন নিহত তৃণমূল কাউন্সিলরের শ্যালিকা প্রিয়ঙ্কা দাস। তিনি বলেন, 'আমার মা বলল দিদি বাচ্চা দুটোকে নিয়ে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করতে গিয়েছে। বাপি পণ্ডিতের জামিন শুনে এই কাজ করতে গিয়েছে।'

প্রায় দেড় ঘণ্টা পর, রাত ১১টা নাগাদ অবরোধ ওঠে। 

আরও পড়ুন: 'চোর ধরো জেল ভরো' স্লোগান তুলে সিউড়িতে বীরভূম জেলা বামফ্রন্টের মহা মিছিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget