এক্সপ্লোর

Naihati News: ফের অঘটন,গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ২ ছাত্র

North 24 Parganas Accident: নৈহাটি লিচু বাগান ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। উদ্ধার কাজে নেমেছে নৈহাটি থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনা: নৈহাটি (Naihati) লিচু বাগান ঘাটে গঙ্গায় স্নান (Bath) করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র (Student)। জানা গিয়েছে, একজন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অপরজন নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র।

জানা গিয়েছে, শুভম দে এবং সুজল সাউ এরা দুই বন্ধু আজ সকালে গঙ্গার ধারেই ক্রিকেট খেলছিল। এরপরই তারা দুজনে গঙ্গায় স্নান করতে নামে। তখনই জলে তলিয়ে যায় তারা। পরবর্তীতে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  উদ্ধার কাজে নামে । যদিও এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।প্রসঙ্গত গত মাসের শেষেও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দামোদরে। পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলার আসানসোলে বার্নপুরের দামোদর নদে দুটি পৃথক ঘটনায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিনজন। হিরাপুর থানার পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল চেষ্টা চালায় তাঁদেরকে উদ্ধারের জন্য।  

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজন আসানসোলের ডিএভি স্কুলের পড়ুয়া ও একজন হিরাপুর থানার বার্নপুরের আলমনগরের। হিরাপুর থানার অন্তর্গত ভূতনাথ মন্দিরের কাছে এবং নেহেরু পার্কের পেছনে দামোদরের ঘাটে শুক্রবার স্নান করতে যাওয়া ৬ কিশোরের মধ্যে ৩ জন নদীতে তলিয়ে গিয়েছিল।  নিখোঁজ তিন পড়ুয়ার নাম হল, আতিকুল খান ( ১৪) পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পন্ডিত (২০)।পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গত মাসের শেষ শুক্রবারে আলমনগরের বাসিন্দা তিন কিশোর নেহেরু পার্কের পেছনে কাছে দামোদর নদে স্নান করতে গিয়েছিল। তখনই আলমনগরের বাসিন্দা শাকিল খানের ১৪ বছর বয়সী ছেলে বার্ণপুরের স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া আতিকুল খান নদীতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা দুইজন তারা তাকে বাঁচানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত অবশ্য তারা বেঁচে ফেরে।  

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন? 

অন্যদিকে, আসানসোলের বস্তিন বাজারের বাসিন্দা তিন পড়ুয়া বার্ণপুরে ভূতনাথ মন্দিরের কাছে দামোদর রেল সেতু পেরিয়ে ওপারের দিক থেকে সাঁতুড়ি এলাকার দামোদরের ঘাটে স্নান করতে গিয়েছিল। বস্তিন বাজারের বাসিন্দা পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পণ্ডিত (২০) নদীর জল কম থাকায় অন্য পাড়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। ওই সময় দুজনকে নদীতে ডুবে যেতে দেখে তৃতীয় কিশোর নদী থেকে কোনওমতে বেঁচে ফিরে আসে।


 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget