এক্সপ্লোর

Fake Voter : 'মৃত্যুর পরেও' এখনও জ্বলজ্বল করছে 'তাঁদের নাম' ভোটার তালিকায়, বসিরহাট পুরসভার বুথে ৩২ ‘ভূতুড়ে’ ভোটার !

Basirhat Municipality Fake Voter:'ডেথ সার্টিফিকেট জমার পরও বাদ দেওয়া হয়নি মৃতদের নাম..', বসিরহাট পুরসভার একটি বুথে ৩২ জন ‘ভূতুড়ে’ ভোটার !

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : কারও মৃত্যু হয়েছে ৩ বছর আগে, কারও ২ বছর আগে, কিন্তু ভোটার তালিকায় এখনও জ্বলজ্বল করছে নাম। বসিরহাট পুরসভার একটি বুথেই হদিশ মিলল ৩২ জন ভূতুড়ে ভোটারের। ৩ নম্বর ওয়ার্ডের ২৫১ নম্বর বুথে ১ হাজার ৮৪ জন ভোটারের মধ্যে ৩২ জনই ভূতুড়ে ভোটার! পরিবারের সদস্যদের দাবি, ডেথ সার্টিফিকেট জমা দেওয়ার পরও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি মৃত সদস্যদের নাম।  

আরও পড়ুন, 'এই যে আপনি বারবার আসছেন ভোটের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো..' ! নাম না করে নিশানা মুখ্যমন্ত্রীর

প্রশ্ন: মোট কতজন আপনাদের বাড়িতে আছে মৃত ভোটার? 
বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা করুণা অধিকারী :  ৪ জন। মাদার অধিকারী, সমীর অধিকারী, তপন অধিকারী আর চণ্ডী অধিকারী।
প্রশ্ন: এরা সবাই মারা গেছে? 
বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা করুণা অধিকারী : হ্যাঁ। 
প্রশ্ন:  কতদিন আগে? 
বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা করুণা অধিকারী : এই ৬ বছর চলছে। আমরা তো জানি কেটে দিয়েছে। কিন্তু শুনছি এখনও নাম আছে। 
 
বসিরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবীর দাস বলেন, না কাটলে কী করব বলুন? ডেথ সার্টিফিকেট আছে আমাদের কাছে সেটা তো পৌরসভায় দেওয়াই আছে। এদেরই কাজ না? এগুলো ক্যানসেল করা, বাদ দেওয়া। এরা যদি বাদ না দেয় আমরা কী করতে পারি?  মা মারা গেছে ২২ সালে, দাদা মারা গেছে ২২ সালে। বাবা মারা গেছে ২০২৪ সালে।বিষয়টি স্বীকার করে নিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যানের।
 
বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, 'এতে অবাক হওয়ার কিছু নেই। সমগ্র পশ্চিমবঙ্গে এই মৃত ভোটারদের কাজে লাগিয়ে, সেখানে নিজেদের ইলেকশন মেশিনারি ব্যবহার করে, নিজেদের হার্মাদ বাহিনীকে ভুয়ো ভোট দিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় থাকছে। SIR এর মাধ্যমে প্রত্যেকটি ভুয়ো ভাটার, মৃত ভোটার চিহ্নিত করা হবে। ' বিধানসভা ভোটের ভোটার তালিকার বিশেষ সংশোধনে কি ধরা যাবে এইসব ভূতেদের? সেটাই দেখার।

সম্প্রতি ভূতুড়ে ভোটারের সন্ধান মিলেছিল কাটোয়ায়। তৃণমূল চালিত দাঁইহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বুথেই ৯ জন মৃত ব্যক্তির নাম ছিল ভোটার তালিকায়! তা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। BLO-র পরিবারকে বিজেপি সমর্থক বলে দাবি করে পক্ষপাতের অভিযোগ তুলেছিল তৃণমূল। নির্বাচন কমিশনের গুঁতো খেয়ে দোষারোপ, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অভিযোগ মানতে নারাজ । কিন্তু ভোটের ভূত বোধহয় রাজনীতি জানে, তাই কোনও রীতি-নীতির ধার ধারে না! ভোটার লিস্ট দেখলেই ঢুকে পড়েছিল। এবার ভূতুড়ে ভোটারের হদিশ মিলেছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে।  অভিযোগ, তৃণমূল পরিচালিত দাঁইহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বুথেই ৯ জন মৃত ব্যক্তির নাম ছিল ভোটার তালিকায়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget