এক্সপ্লোর

Bangaon News: মাথা ও কোমরের উপর দিয়ে উঠল চাকা ! বনগাঁয় ট্রাকের নীচে পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

Bangaon Accident : এক যুবকের মাথার উপর দিয়ে এবং অপর যুবকের কোমরের উপর দিয়ে উঠল ট্রাকের চাকা, মর্মান্তিক মৃত্যুর সাক্ষী উত্তর ২৪ পরগনা,

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু ! সেফ ড্রাইভ, সেফ লাইভ,  সচেতনার বার্তা বারংবার ছড়িয়ে দিলেও, দুর্ঘটনা অব্যহত। কখনও মদ্যপ অবস্থায় সিগন্যাল ব্রেকিং, কখনও মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার, ওভারটেকিং-সহ একাধিক কারণে ভয়াবহ দুর্ঘটনাগুলি ঘটে যায় রাজ্যে। তবে উত্তর ২৪ পরগনায় এবার ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা সামনে আসেনি। পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম শুভজিৎ সরকার এবং সন্দীপ ঘোষ, তারা দুজনেই পেট্রাপোল থানার কালিয়ানীর বাসিন্দা।

মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল বনগাঁ

শুক্রবার গভীর রাতে মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল শহর বনগাঁ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বনগাঁ থেকে পেট্রাপোলগামী ট্রাকের পিছনের চাকার নীচে চাপা পড়ে যায় দুই যুবক। এক যুবকের মাথার উপর দিয়ে এবং অপর যুবকের কোমরের উপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। এবং পরবর্তীতে অপর যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন, সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা

পুজোর আবহে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিমবঙ্গে

মহালয়া থেকে কালীপুজো অবধি দেখলে, রাজ্যে ইতিমধ্যে মর্মান্তিক একাধিক দুর্ঘটনা ঘটেছে। কলকাতার  মা উড়ালপুল, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুল, ১৯ নম্বর জাতীয় সড়ক-তিনটি জায়গাতেই ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। পুজোর মধ্যেই মহাসপ্তমীতে পথ দুর্ঘটনায় স্ত্রী ও কন্যা হারিয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। নবমীতে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ সদস্য। তারপর মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে গাড়ির চালক আহত হন। দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলেও। এমনকি মহালয়ার সকালেও মর্মান্তিক মৃত্যু হয়েছিল কলকাতায়। পে লোডারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল নবম শ্রেণির ছাত্রের। স্থানীয়রা ২টি পে লোডারে ভাঙচুর চালায়। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget