এক্সপ্লোর

CCTV on DN 44: বনগাঁ-দক্ষিণেশ্বরগামী বাসে বসল সিসিটিভি ক্যামেরা, পুজোয় যাত্রী সুরক্ষা বাড়াতে উদ্যোগ তৃণমূলের

CCTV Camera on DN 44 : পুজোর মুখে সীমান্তবর্তী শহরে যাতে যাত্রীরা সুরক্ষিত থাকে সেই কারণে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর গামী ডিএন ৪৪ বাসে পরীক্ষামূলকভাবে লাগানো হল সিসিটিভি ক্যামেরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুজোর (Durga Puja 2022) মুখে সীমান্তবর্তী শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাত্রীরা সুরক্ষিত থাকে সেই কারণে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর গামী ডিএন ৪৪ বাসে পরীক্ষামূলকভাবে লাগানো হল সিসিটিভি (CCTV) ক্যামেরা।

যাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করতে বনগাঁ তৃণমূল ট্রেড ইউনিয়নের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বনগাঁ থেকে দক্ষিণেশ্বর অনেকটাই রাস্তা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার সময় কোনও যাত্রী যাতে হেনস্থার শিকার না বা কারোর দ্বারা কেউ প্রতারিত না হয় সেই উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে একটি বাসে সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে। পুজোর সময় সীমান্তবর্তী শহর থেকে বহু মানুষ কলকাতার শহরতলী অভিমুখী হয় ঠাকুর দেখার পাশাপাশি শহরে আনন্দ উপভোগ করতে। তাই যাত্রীরা যাতে সুরক্ষিত থাকে সেই কারণে এই সিসিটিভি লাগানো। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ জানান, বনগাঁ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২০০৯ সাল থেকে ডিএন ৪৪ বাস পরিষেবা দিয়ে চলেছে। বনগাঁ শহর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত ৬ কিলোমিটার। তাই পুজোর মুখে যাত্রীদের নিরাপত্তার মজবুত করতে এবং শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে সেই উদ্দেশ্যে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মালিক সমিতির বৈঠকের পরে ৩৮ টি ডিএন ৪৪ বাসে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে তিনি জানান। আর এর ফলে যাত্রীরা অত্যন্ত খুশি আনন্দিত।

আরও পড়ুন, 'নিজের ঢাক নিজেই বাজচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?

প্রসঙ্গত, রাজ্যের সব জেলায় পুজোয় মেতে উঠেছে। সর্বত্রই ঢাকের আওয়াজ, উমা মাকে দেখতে সেজেগুজে ইতিমধ্যে প্যান্ডেল হপিং অনেকেই শুরু করে দিয়েছেন। এর মধ্যে শহর কলকাতায় একাধিক বড় পুজো অন্যতম আকর্ষন। থিম পুজো দেখতে প্রতিবছরই এভাবেই জেলা থেকে কলকাতায় পাড়ি দেন রাজ্যবাসী। বাসে করে আসেন, বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা। কিন্তু অনেক সময়ই এই আনন্দের মাঝেই এসে পড়ে বিষাদের সুর। পুজো দিতে গিয়ে হোক, বা পুজো দেখতে গিয়ে, বাসে হেনস্থা শিকার হন যাত্রী, এমন অভিযোগ প্রায় প্রতিবছরই উঠে আসে। তবে বাইশের দুর্গাপুজোয় যেনও তেমন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই এবার আগাম প্রস্তুত প্রশাসন। পুলিশি নিরাপত্তা তো বটেই, তবে তার সঙ্গে এবার দোসর, বাসের সিসিটিভি ক্যামেরার চোখ। কোনওরকম হেনস্থা যাতে না ঘটে, তাই এবার পরীক্ষামূলকভাবে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর গামী ডিএন ৪৪-র একটি বাসে সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছে। 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget