এক্সপ্লোর

North 24 Parganas News: কল্যাণী এক্সপ্রেসওয়ে ট্রলিকাণ্ডে কোন পথে তদন্ত ? 'প্রথমে গলার নলি..'

Kalyani Expressway Trolley Murder Case : রাজস্থানের ব্যবসায়ীকে কি এই বাড়িতেই খুন করা হয়েছিল? নাকি অন্য কোথাও? 

উত্তর ২৪ পরগনা: পানিহাটির জমি বিতর্কের মধ্য়েই, এই পুরসভারই অন্তর্গত ঘোলায়, দেহ উদ্ধারের চাঞ্চল্য়কর ঘটনায় কেঁপে উঠেছে গোটা রাজ্য়। মারা হচ্ছে, দেহ কাটা হচ্ছে, ট্রলি ব্য়াগে পোরা হচ্ছে...ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে...তারপর ধরা পড়ছে! একের পর এক এই ধরনের ঘটনায় বারবার প্রশ্ন উঠছে, কীভাবে মানুষ এভাবে নৃশংস হয়ে উঠছে? ঘোলার ঘটনায় প্রশ্ন উঠছে, রাজস্থানের ব্যবসায়ীকে কি এই বাড়িতেই খুন করা হয়েছিল? নাকি অন্য কোথাও? 

বুধবার রাতে দুই ধৃতকে নিয়ে গিয়ে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ট্রলিব্যাগ, নাইলনের দড়ি ও ছুরি কেনা হয়েছিল বড়বাজারের যে যে দোকান থেকে তাও চিহ্নিত করেছন তদন্তকারীরা। কথা বলেছেন দোকানের মালিকদের সঙ্গে। মঙ্গলবার রাতে ঘোলার খেপলির বিল এলাকা থেকে মুখে-হাতে-পায়ে টেপ জড়ানো অবস্থায় ট্রলিব্যাগে উদ্ধার হয় বাঘারাম দেবাসির দেহ।

পুলিশ সূত্রে খবর, রাজস্থানের বাসিন্দা বাঘারাম কলকাতার বড়বাজারে কাপড়ের ব্যবসা করতেন। থাকতেন কলেজ স্ট্রিটের কাছে মেছুয়া পট্টিতে। ব্যবসায়ীকে খুনের ঘটনায়, তাঁর দুই বিজনেস পার্টনার কৃশপাল সিং ও করণ সিং-কে গ্রেফতার করে ঘোলা থানা। তদন্তে নেমে জানা যায়,মাস চারেক আগে কৃশপাল ও করণের থেকে ৮ লক্ষ টাকা ধার নেন বাঘারাম। সেই টাকা ফেরত চাওয়াতেই শুরু হয় গন্ডগোল। পুলিশ সূত্রে খবর, বাঘারাম নাকি হুমকিও দিয়েছিলেন দুজনকে। এরপরই পরিকল্পনামাফিক তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুন করে কৃশপাল ও করণ।

আরও পড়ুন, 'পুরভোটে হারিয়েছিলাম, বিধানসভা ভোটেও হারাব', শুভেন্দুর নিশানায় তাপসী !

পুলিশ সূত্রে খবর, চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে নিস্তেজ করে, বাঘারামের গলার নলি কাটা হয়। এরপর মুখে প্লাস্টিক জড়িয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করার পর, দেহ পোরা হয় ট্রলি ব্যাগে। পুলিশ সূত্রে খবর, দেহ লোপাট করার ছক কষেছিল অভিযুক্তরা। ট্রলি ব্যাগ নিয়ে মুক্তারামবাবু স্ট্রিট থেকে তারা ট্যাক্সিতে করে যায় দমদমের নাগেরবাজারে। সেখান থেকে অ্যাপ ক্যাব বুক করে তারা পৌঁছয় ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খেপলির বিলে। ট্রলি ব্যাগ নিয়ে নির্জন জায়গায় যাত্রীদের নামতে দেখে সন্দেহ হয় অ্যাপ ক্যাব চালকের। তিনিই এক অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন।কিন্তু নাগেরবাজারে ট্যাক্সি ছেড়ে অ্যাপ ক্যাবে কেন উঠল দুজন? কী উদ্দেশ্য ছিল অভিযুক্তদের? উত্তর খুঁজছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget