এক্সপ্লোর

Bhatpara News: ভাটপাড়ায় তরুণীর উপর দুষ্কৃতী হামলা, পুলিশের জালে ১

Bhatpara Crime News; ভাটপাড়ায় তরুণীর  উপর দুষ্কৃতী হামলা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ভাটপাড়া থানার কলাবাগান এলাকায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় (Bhatpara) তরুণীর  উপর দুষ্কৃতী হামলা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ভাটপাড়া থানার কলাবাগান এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কল্যাণীর জেএনএম হাসপাতাল (Kalyani JNM Hospital)।ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল বিকেলে কী কারণে হামলা চালানো হয়েছে খতিয়ে দেখা হচ্ছে । 

ফের শিরোনামে ভাটপাড়া। তবে অবশ্যই সেই অপরাধমূলক ইস্যুতেই বারবার উঠে এসেছে উত্তর ২৪ পরগণার এই এলাকা। প্রসঙ্গত, রাজ্যে সবথেকে অধিক পরিমাণে অপরাধমূলক কাজ বিশেষ করে বোমাবাজির জন্য একাধিকবার শিরোণামে এসেছে এই এলাকায়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও বোমা উদ্ধার হয়েছে ভাটপাড়া থেকে ভাটপাড়া পুরসভায় ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছনদিক থেকে উদ্ধার হয় ৫০টি   বোমা। পুলিশ সূত্রে খবর, একটি প্লাইউড দিয়ে ঢাকা ছিল ওই বোমাগুলি। সম্প্রতি রাজ্যে আর বোমা পাওয়া যাবে না, ৪৮ ঘন্টার মধ্য সব জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে প্রতিশ্রুতির পরেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসে।  কান টানলেই মাথা আসে। ভাটপাড়া শুনলেই জগদ্দল আসে। এই এলাকাও গত কয়েকদিনে কম ঝড় বয়ে যায়নি। জগদ্দলে জুটমিলের শ্রমিককে শ্যুটআউট করা হয়। খুনের পর বোমাবাজির অভিযোগ।পরপর বোমা ছোড়ার অভিযোগ আসে। জগদ্দলের সার্কাস ময়দানে গুলিবিদ্ধ হন বছর চব্বিশের এক যুবক। এরপর থেকে আতঙ্কে কাঁটা গোটা ভাটপাড়া। সেই আতঙ্ক আরেকটু উসকে সম্প্রতি মা-কে খুন করার ঘটনা ঘটে ভাটপাড়ায়।

আরও পড়ুন, কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত: অনুপম হাজরা

জানা গিয়েছে, প্রায়শই মদ্যপ অবস্থায় থাকত অভিযুক্ত ছেলে। এবারও মদ্যপ অবস্থায় থাকাকালীন নিজের মাকে গুলি করে সে। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সে ? কোথা থেকেই বা সে পেল ওই আগ্নেয়াস্ত্র ? তা এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে ব্যবসায়ী খুন থেকে একের পর এক অপরাধমূলক কাজের পর আগের থেকে আরও কড়া পুলিশ প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতিতে কড়া হলেও, কাজের কাজ নাকি কিছু দেখতে পাচ্ছে নাকি বিরোধীরা। সম্প্রতি একটি অপরাধমূলক ঘটনার পর  অর্জুন সিং-কে বলতে শোনা যায়, 'শুনেছি, অপরাধীদের এলাকা দখলের লড়াই চলছে। পুলিশ প্রশাসন তদন্ত করছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget