এক্সপ্লোর

Housewife Death: খুন নাকি দুর্ঘটনা? হানিমুনে গিয়ে খাদে পড়ে মৃত্যু নববিবাহিতার

গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ করছে হিমাচল পুলিশ। সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু নাকি নববধূকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সদ্যবিবাহিতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বিয়ের একমাসের মধ্যে হিমাচলে মধুচন্দ্রিমায় গিয়ে গৃহবধূর রহস্যমৃত্যুতে তৈরি হয়েছে জল্পনা। স্বামীকে আটক করেছে পুলিশ। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে ২০ ফেব্রুয়ারি আগরপাড়ার জয়িতা দাসের সঙ্গে বিয়ে হয় পাইকপাড়ার বাসিন্দা রাহুল পোদ্দারের।

এর পর ৪ মার্চ মধুচন্দ্রিমায় যান নবদম্পতি। গতকাল অর্থাৎ শুক্রবারই কিন্নরে পৌঁছন তাঁরা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর স্বামী দাবি করেছেন, দুপুর আড়াইটে নাগাদ সুইসাইড পয়েন্টে সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে যান বধূ। গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ করছে হিমাচল পুলিশ। সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু নাকি নববধূকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে প্রেমিকের সঙ্গে বছর চারেকের সম্পর্ক। কিন্তু বিয়ের দিন উধাও হয়ে গেলেন কনে । প্রেমিক এবং প্রেমিকার দুই বাড়িতেই সম্পর্ক নিয়ে কোনও সমস্যা নেই। দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের দিন আচমকা ছন্দপতন । সকাল থেকে বিয়ের সমস্ত রেওয়াজ মেনে চলছিল অনুষ্ঠান। কিন্তু সকাল সাড়ে ছ'টার পর থেকে আর খোঁজ পাওয়া গেল না কনের। বিয়ের দিন রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন কনে । ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজে (Budge Budge) ।

জানা যায়, বজবজ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এম এন ঘোষ রোডের বাসিন্দা তপন নস্করের একমাত্র কন্যা ২০ বছর বয়সী জয়িতা নস্কর । তিনি বেহালা উওমেন্স কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী । গত চার বছর ধরে তাঁর সম্পর্ক ছিল মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর বাসিন্দা স্বর্ণেন্দু মিত্রর সঙ্গে । জয়িতা ও স্বর্নেন্দুর সম্পর্ক নিয়ে কোনও অমত ছিল না দুই পরিবারের সদস্যদের। অভিভাবদের সম্মতিতেই জয়িতা-স্বর্নেন্দুর বিয়ের দিন নির্ধারিত হয়। আর পাঁচটা বিয়ের মতোই সকাল থেকে স্বাভাবিকভাবেই বিয়ের রীতি মেনে চলছিল সবকিছু। 

 বিয়ের কোনও রীতিতেই খামতি ছিল না। কিন্তু সকাল সাড়ে ছ'টার পর থেকে মেয়ের কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই যোগাযোগ করেন পাত্রপক্ষের সঙ্গে। কিন্তু পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রের অন্যত্র বিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় কনের বাড়ির সদস্যদের। প্রেমিকার উধাও হয়ে যাওয়ার খবরে একেবারেই বিচলিত হতে দেখা যায়নি প্রেমিক স্বর্নেন্দুকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget