এক্সপ্লোর

Post Poll Violence: মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, ঘরছাড়াদের ফেরাতে সন্দেশখালিতে BJP নেত্রী প্রিয়ঙ্কা

Priyanka Tibrewal in Sandeshkhali: বাংলার জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছে, একুশের ছায়া চব্বিশেও, অনেকেই এখনও ঘর ছাড়া, আর এবার ঘরছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালিতে গেলেন প্রিয়ঙ্কা..

উত্তর ২৪ পরগনা: ঘরছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালিতে বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল (BJP leader Priyanka Tibrewal in Sandeshkhali )। মিনাখাঁ এবং ন্যাজাট থানাতেও যান তিনি। বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ প্রিয়ঙ্কার। তবে, পুলিশের তরফে জানানো হয়েছে,  সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘরছাড়াদের ঘরে ফেরানোর কাজ চলছে। কোনও সমস্যা নেই বলেও দাবি পুলিশের।  

'কালি ছুড়তে এধরনের কথা বলা হচ্ছে'

বাংলায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই ভোট পরবর্তী সন্ত্রাস চরম চেহারা নেয়। বেলেঘাটা, ট্যাংরা, যাদবপুর থেকে শুরু করে কলকাতা লাগোয়া সোনারপুর, দিকে দিকে আক্রান্ত হন বিরোধী দলের কর্মীরা। বেলেঘাটার পর ট্যাংরা। ভোটের পরে ফের ঝরে রক্ত। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যাদবপুর, সোনারপুরেও আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলের কর্মীরা। যদিও 'কালি ছুড়তে এধরনের কথা বলা হচ্ছে',পাল্টা মন্তব্য করলেন শান্তনু সেন।

ঘরছাড়া বিজেপি কর্মী, সমর্থকরা এসে আশ্রয় নিয়েছিলেন পার্টি অফিসে

খাস কলকাতায় ভোট-পরবর্তী হিংসা। ভোট মিটতেই বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা, নারকেলডাঙা-সহ একাধিক জায়গা থেকে বিজেপি কর্মী, সমর্থকরা এসে আশ্রয় নিয়েছিলেন কলকাতা উত্তরের জেলা পার্টি অফিসে। বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট হয়ে বুথে বসায় তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। কলকাতার মাহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছিলেন বেলেঘাটা, বসিরহাট, জয়নগরের ঘরছাড়া বিজেপি কর্মীরা। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

'ভোট-পরবর্তী হিংসায় তাদের বহু কর্মী-সমর্থক ঘরছাড়া'

বিজেপির দাবি, ভোট-পরবর্তী হিংসায় তাদের বহু কর্মী-সমর্থক ঘরছাড়া। তাঁদের বাসে করে নিয়ে, রাজভবনের উদ্দেশে রওনা হয়েছিলেন বিজেপি কর্মীরা। যদিও সেবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না করেই ফিরতে হয়েছিল ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড করে দেওয়ায়, নর্থ গেট দিয়ে রাজভবনে ঢুকতেই পারেননি শয়ে শয়ে বিজেপি কর্মী। গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ বসে থেকে ফিরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

আরও পড়ুন, পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget