এক্সপ্লোর

North 24 Pargana: প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূল কর্মীদের একাংশের খড়দা স্টেশনে রেল অবরোধ

অন্যদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূল জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। বাঁকুড়া তৃণমূল ভবনে দলের জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ চলে।

খড়দা: প্রার্থী পছন্দ না হওয়ায় এবং বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল (TMC) কর্মীদের একাংশের খড়দা স্টেশনে (khardah Rain Station) রেল অবরোধ। কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়, তবে উত্তর ২৪ পরগনার জায়গায় জায়গায় রাস্তা অবরোধের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূল জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। বাঁকুড়া তৃণমূল ভবনে দলের জেলা সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ চলে। বিক্ষোভের জেরে গাড়ি থেকে নেমে ফের বাধ্য হয়ে ঢুকলেন তৃণমূল ভবনে। বাঁকুড়ায় তৃণমূল ভবনের ভিতরেই সভাপতিকে ঘেরাও তৃণমূলের একাংশের।

উল্লেখ্য, তৃণমূল (TMC) কংগ্রেসের সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধ? ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) নিয়ে বেনজির বিভ্রাট তৈরি হয় শুক্রবার। ‘ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা চূড়ান্ত নয়।’ তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়, ‘যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে, পার্থ-সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকাই চূড়ান্ত।’ চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছে। সূত্রের খবর, ‘চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন তালিকা প্রকাশ?’ তা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। 

প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান। কোচবিহারেও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের
বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ। বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ। পরোক্ষে দল ছাড়ারও হুমকি।

ইংরেজবাজার পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। ‘ইংরেজবাজার পুরসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট।৮, ৯, ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট, কোনওদিন তৃণমূল করেননি তাঁরা।যে এজেন্সি এখানে সার্ভে করেছে, তারাই এই কাজ করেছে।পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে’,জানালেন ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget