এক্সপ্লোর

North 24 Pargana: অশোকনগর রেলগেটের পাশে পথ দুর্ঘটনা, নয়ানজুলিতে উল্টে গেল ট্রাক

North 24 Pargana News: কলকাতা থেকে হাবড়ার দিকে যাচ্ছিল ট্রাকটি। আজ খুব ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পরে যায় ট্রাকটি। ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগর রেল গেটের পাশেই দুর্ঘটনা। নয়ানজুলিতে উল্টে গেল ক্যামিকেল ভর্তি ট্রাক। চলছে উদ্ধারকাজ। গাড়ির চালক ও খালাসির গাড়ির মধ্যে আটকে মৃত্যুর আশঙ্কা। কলকাতা থেকে হাবড়ার দিকে যাচ্ছিল ট্রাকটি। আজ খুব ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের ধারে নয়ানজুলিতে পরে যায় ট্রাকটি। ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার পুলিশ।

এদিকে একই দিনে অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায় নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে ফুটপাথে উঠে পড়ল বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে ৩ জন আরোহী ছিলেন। তাঁরা সকলেই অক্ষত। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে চালকের দাবি।

এর আগে বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)ঘটে। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) বেসরকারি পুরী ময়না রুটের বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কা মারে সজোরে। পুরী ময়না রুটের বাসটি স্বভাবতই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের নয়ানজুলিতে নেমে যায়।

সাত সকালেই এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল বাসের যাত্রীরা। সেই বাসের মধ্যে ছিলেন ৬০ জন যাত্রী। যাদের মধ্যে আহত হয়েছেন ৬ জন। আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর ফলে সাময়িকভাবে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়। পরে বেলদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন ও যান চলাচল স্বাভাবিক করেন

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget