এক্সপ্লোর

Uttam Sardar Arrested : দল থেকে সাসপেনশনের পরেই গ্রেফতার সন্দেশখালির উত্তম সর্দার

Sandeshkhali Uttam Sardar Arrested: ৩৬ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান, গ্রেফতার ঘনিষ্ঠ উত্তম সর্দার..

উত্তর ২৪ পরগনা: অবশেষে গ্রেফতার সন্দেশখালির উত্তম সর্দার (Uttam Sardar Arrested)। দল থেকে সাসপেনশনের পরেই গ্রেফতার উত্তম সর্দার। গ্রেফতার জেলা পরিষদের সদস্য, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। ৩৬ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান, গ্রেফতার ঘনিষ্ঠ উত্তম সর্দার।

বিকেলে সাসপেন্ড, রাতে গ্রেফতার তৃণমূল নেতা উত্তম সর্দার

৬ বছরের জন্য তৃণমূল নেতা উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। কেন ব্যবস্থা নেওয়া হল না শেখ শাহজাহান বা শিবু হাজরার বিরুদ্ধে? উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন, শেখ শাহজাহানের নাম তো কেউ বলেনি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। বিকেলে সাসপেন্ড,রাতে গ্রেফতার।সাধারণ মানুষের লাগাতার বিক্ষোভ-প্রতিবাদের পর, শেষমেশ সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করল পুলিশ।যার বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল গ্রামবাসীদের মনে । তবে শুধু উত্তম নন, বিকাশ সিং নামে স্থানীয় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বোঝা গেল পুলিশের কোনও ক্ষমতা নেই : সুজন চক্রবর্তী

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, সাসপেন্ড করার পর পুলিশকে নির্দেশ দিল, এবার গ্রেফতার করতে পারো। বোঝা গেল পুলিশের কোনও ক্ষমতা নেই।তাৎপর্যপূর্ণভাবে শনিবার বিকেলেই উত্তম সর্দারকে সাসপেন্ডের কথা ঘোষণা করে তৃণমূল। ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। সেচমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য, অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে ৬ বছরের জন্য দল সাসপেন্ড করল। কিন্তু শাসকদলের এই সিদ্ধান্ত খুশি করতে পারেনি বিক্ষোভকারীদের! 

আরও পড়ুন, কুয়াশায় আবছা হতে পারে পাহাড়ের গলি পথ, রবিতেও ভিজতে পারে উত্তরবঙ্গ

অ্য়ারেস্ট চাই  শুধু ওর না, শিবু হাজরা, শাহজাহান যেখানে আছে, অ্যারেস্ট হোক : সন্দেশখালির এক বাসিন্দা

সন্দেশখালির এক বাসিন্দা বলেন, খুশি না। যতক্ষণ না অ্য়ারেস্ট হচ্ছে, ততক্ষণ খুশি না। অ্য়ারেস্ট চাই ওর। শুধু ওর না, শিবু হাজরা, শাহজাহান যেখানে আছে, অ্যারেস্ট হোক। আমরা এটাই চাই। তৃণমূল সাসপেন্ড করার কয়েক ঘণ্টার মধ্যেই, উত্তমকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয় বিকাশ সিং নামে স্থানীয় এক বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। উত্তম সর্দার, যিনি সন্দেশখালির তৃণমূলের অঞ্চল সভাপতি। ও জেলা পরিষদের সদস্য। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ!শুক্রবার বিক্ষোভকারীদের অভিযোগে আংশিক সিলমোহর দিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বলেছিলেন, ৩ বছর কিছু মানুষের টাকা দেয়নি উত্তম সর্দার! এরপরই তাঁকে সাসপেন্ড করল তৃণমূল। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget