এক্সপ্লোর

Kamarhati TMC Worker Shootout: ফের 'আক্রান্ত' তৃণমূল কর্মী, জগদ্দলের পর শ্য়ুটআউট কামারহাটিতে

North 24 Parganas:জগদ্দলে ভিকি যাদব খুনের রেশ কাটার আগেই কামারহাটিতে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।

সমীরণ পাল, কামারহাটি: জগদ্দলে (Jagaddal TMC Worker Murder) ভিকি যাদব খুনের রেশ কাটার আগেই কামারহাটিতে ফের তৃণমূল কর্মীকে (Kamarhati TMC Worker Shootout) লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বৃহস্পতিবার কামারহাটির ষষ্ঠীতলায় শ্যুটআউট হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুলিবিদ্ধ আসিফ ওরফে কাল্লু নামে এক তৃণমূলকর্মী। সূত্রের খবর, তাঁর হাতে ও পায়ে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় আসিফকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এভাবে জনবহুল এলাকায় গুলি চলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

কী জানা গেল?
জখম আসিফ ওরফে কাল্লুকে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এসএসকেএমে সরানো হয়েছে। সপ্তাহের মাঝে, কাজের দিনে একেবারে দিনেক আলোয়, ঘনজনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। কী কারণে হামলা, কারাই বা হামলা চালাল, তা নিয়ে বেশ কিছুক্ষণ ধন্দে ছিল পুলিশ। 

বিশদ...
গত মাসের ১০ তারিখ মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে জোড়া শ্যুটআউট হয়েছিল উত্তর ২৪ পরগনায়। স্বাদ পছন্দ না হওয়ায় মিষ্টির দোকানের মালিকের উপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ, ওই ঘটনাতেই বন্দুক বের করে এলোপাথাড়ি গুলিও চালায় তারা। অন্য দিকে, একই দিনে আমডাঙায় রাত সাড়ে ১১টা নাগাদ, এক ব্যবসায়ীর গাড়িতেও গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। তার আগে, গত ২২ নভেম্বর নিজের বাড়ির সামনে খুন হন জগদ্দলের তৃণমূল কর্মী ভিকি যাদব। বিশেষত, ভিকি যাদব খুন ঘিরে তুমুল হইচই শুরু যায়। ৯ রাউন্ড গুলিতে ঝাঁঝড়া হয়ে গিয়েছিলেন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কর্মী। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চূড়ান্ত উদাহরণ বলে আক্রমণ শাায় বিজেপি। জগদ্দলের রাজনীতিতে তিনি সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংয়ের (Arjun Sigh) ভাইপোর 'ছায়াসঙ্গী' বলে পরিচিত ছিলেন! প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার দিন সন্ধেয় পুরানিতলায় বাড়ির সামনে বসেছিলেন ভিকি যাদব। তখনই বাইকে করে ৩ জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এরপরই লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এরপর সেখান থেকে তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দেবজ্য়োতি ঘোষ জানান, ১৭ নং ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন ভিকি যাদব। 

আরও পড়ুন:হাইকোর্টের ভর্ৎসনার পরে সক্রিয় পুলিশ, টিটাগড়ের ঘটনায় গ্রেফতার সব অভিযুক্ত

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget