এক্সপ্লোর

North 24 Pargana: অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দিলীপের নিশানায় তৃণমূল

একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। নেপথ্যে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি। সকাল ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। নেপথ্যে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। রাজনৈতিক কারণ? নাকি অন্য কোনও কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 

বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ট্যুইট, 'পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির বাইরে বোমা বিস্ফোরণ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিক। আগে থেকেই প্রশ্ন ছিল, সাংসদের নিরাপত্তা নিয়ে।'

 

গত মাসেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিবিআই তদন্তের মধ্যেই নতুন একটি ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছিলেন অর্জুন সিংহ। জগদ্দলে আক্রান্ত হন এক ব্যক্তি। আহতকে বিজেপি কর্মী বলে দাবি করে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্ত শুরু করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এই পরিস্থিতিতে নতুন একটি ঘটনায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন ব্য়ারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। জগদ্দলের পাল ঘাট রোড এলাকায় আক্রান্ত হন রোহিত সাউ ওরফে বান্টি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget