এক্সপ্লোর

North 24 Parganas: বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্লাব ভাঙচুর বরানগরে, নাম জড়াল তৃণমূলের

TMC Allegedly Involved In Club Vandalizing:বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বরানগরে সতীন সেন নগরে ক্লাব ভাঙচুর, নাম জড়াল তৃণমূলের। অভিযোগ, দুষ্কৃতী তাণ্ডবে বাধা দিতে গিয়ে ২ ক্লাব সদস্য জখম হন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাইক দুর্ঘটনাকে (Motorbike Accident) কেন্দ্র করে বরানগরে (Barangar) সতীন সেন নগরে ক্লাব ভাঙচুর, নাম জড়াল তৃণমূলের (TMC)। অভিযোগ, দুষ্কৃতী তাণ্ডবে বাধা দিতে গিয়ে ২ ক্লাব সদস্য জখম হন। অশান্তি শুরু হয় একটি মোটরবাইক দুর্ঘটনা ঘিরে।

কী ঘটেছিল?
অভিযোগ, গতকাল সন্ধেয় এক মহিলাকে ধাক্কা মারে মোটরবাইক। সেখান থেকে বচসার জেরে ক্লাবে চড়াও হয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও তার দলবল। ক্লাব সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সরব হয়েছে বিজেপি। ব্যারাকপুর কমিশনারেট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বহু একাধিক তাণ্ডবের অভিযোগ উঠেছে। গত বছর নভেম্বরে যেমন, সাংগঠনিক বৈঠকেই আক্রান্ত হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি। মুর্শিদাবাদের নবগ্রামের ঘটনা। বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ করে বিজেপির। বিজেপির উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি-সহ নেতাকর্মীদের উপর হামলা চলেছিল বলে অভিযোগ। ১০-১৫জন দুষ্কৃতীর বিরুদ্ধে লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ। 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব', অভিযোগ বিজেপির। হামলার প্রতিবাদ রঘুনাথগঞ্জে পথ অবরোধ করে গেরুয়া শিবির। 'জনভিত্তি নেই, শুধুই অশান্তির চেষ্টা', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।

আরও যা...
একই দিনে উত্তর ২৪ পরগনা জেলার কেষ্টপুরে, তৃণমূল কাউন্সিলারের অফিসে ডেকে, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে কেষ্টপুরে। 'আখের রসের মেশিনে ঢুকিয়ে মুড়ে দেব ', কর্মীরা আক্রান্ত হওয়ার পর হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। মারধরের অভিযোগ অস্বীকার করে, পাল্টা জবাব দেয় তৃণমূলও। বিজেপি কর্মীর পারিবারিক বিবাদ মেটাতে অফিসে ডাকেন তৃণমূল কাউন্সিলর।সেখানেই বিজেপি যুব নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ওঠে! পাল্টা , শ্লীলতাহানির অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে FIR দায়ের করেছইল তৃণমূলও। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় কেষ্টপুরে। বিজেপির দাবি, পারিবারিক বিবাদ মেটানোর কথা বলে, তাঁদের এক কর্মীকে পার্টি অফিসে ডেকেছিলেন বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। সেখানেই বিজেপির কয়েকজন নেতা-কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হন রাজারহাট নিউটাউন মণ্ডলের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ দু-তিনজন। বিজেপি নেতা বিকাশ বিশ্বাস বলেন,'রাজীবের কিছু একটা পারিবারিক সমস্যা নিয়ে বিচার ডেকেছিল। ওই পৌরপিতার অফিসে গেলাম, আমি ভিতরে যেই ঢুকলাম, উনি চেয়ার ছেড়ে উঠে এসে বলছেন, তোর নেতাগিরি ছুটিয়ে দেব, চড়-থাপ্পর মারলেন। প্রকাশ্যে পাবলিক প্লেসে মেরে অজ্ঞান করে দিলেন।'

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget