এক্সপ্লোর

North 24 Parganas:দুর্নীতির দায় কি অন্য দল থেকে তৃণমূলে আসা নেতা-কর্মীদের? ইঙ্গিত তাপস রায়ের কথায়

Tapas Roy Comments: এবার অন্য দল থেকে তৃণমূলে আসা নেতা-কর্মীদের ওপর দুর্নীতির দায় চাপালেন তৃণমূল বিধায়ক তাপস রায়। বলেন, 'যাঁরা সবসময় সরকারি দলের সঙ্গে থাকতে চান, তাঁরাই দলে ঢুকে তাঁদের কাজ করেছেন।'

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার অন্য দল থেকে তৃণমূলে (TMC) আসা নেতা-কর্মীদের ওপর দুর্নীতির দায় চাপালেন তৃণমূল বিধায়ক তাপস রায় (TMC MLA Tapas Roy)। বলেন, 'যাঁরা সবসময় সরকারি দলের সঙ্গে থাকতে চান, তাঁরাই দলে ঢুকে তাঁদের কাজ করেছেন। এই জায়গাটা আটকাতে পারলে আজ এই পরিস্থিতি হত না।' 

আক্রমণ শুভেন্দুকে...
খড়দার সভা এদিন আক্রমণের চড়া সুর শোনা যায় তৃণমূল বিধায়কের কথায়। বলেন, 'কদিন আগে বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব এনেছিলাম। দিদি, বিধানসভার নেত্রী হওয়ায় বললেন ওঁকে ক্ষমা করে দাও। কিন্তু ওই স্বাধিকারভঙ্গের প্রস্তাব যদি ঠিকঠাক আনা যেত, তা হলে রাহুল গাঁধীর মতো ওঁরও বিধায়ক পদ খারিজ হয়ে যেত। দিলেন না।' পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতাও। বলেন, 'ক্ষমতা থাকলে ওঁকে করে দেখাতে বলুন। আমাকে সাসপেন্ড করেছিলেন। সাসপেনশন প্রত্যাহার করতে হয়েছিল।'

আগেও বিস্ফোরক তাপস...
এর আগেও বিতর্ক বাঁধিয়েছিলেন তাপস রায়। সে বার নিশানায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তৃণমূলের মধ্যে ফের অস্বস্তি বাধে। তৃণমূল ছেড়ে উত্তর কলকাতায় বিজেপির সভাপতি হলেন তমোঘ্ন ঘোষ। এই নিয়েই শুরু হয়েছে জলঘোলা। এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তৃণমূল নেতার কথায়, "তমোঘ্নকে তৃণমূলের ছাত্রপরিষদের সভাপতি করতে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তমোঘ্ন ও তাঁর বাবা তপন ঘোষ দীর্ঘদিন ধরেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তমোঘ্নর বাড়ির দুর্গাপুজোয় গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোয় সেদিন হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, কল্যাণ চৌবেও।'  তাপস রায় এও বলেন, "আমি সোজাসাপ্টা রাজনীতি করি। এত প্যাঁচপয়জার পলিটিক্স বুঝি না। তবে দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ওঁরা ৬ বছর দলে ছিলেন না, তখন উত্তর কলকাতা আমরা সামলেছি। দিদিমণির মহানুভবতার সুযোগ নিয়ে দলের বহু ক্ষতি করা হয়েছে। একাধিক দলের সঙ্গে অনেকেই যোগাযোগ রাখছেন। দলের উচিত তাঁদের চিহ্নিত করা, এরা দলের বোঝা।’ প্রসঙ্গত, উত্তর কলকাতার দায়িত্ব থেকে তাপসকে সরিয়ে সুদীপকে দায়িত্ব দেওয়ার পরই পদ খুইয়ে বিস্ফোরক হয়েছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। এদিকে, এ প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি বলেন, "তমোঘ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেঠু বলে ডাকেন। হয়ত সুদীপই তমোঘ্নকে বিজেপিতে পাঠিয়েছেন। আবার সুদীপই ঠিক সময় তৃণমূলে ফিরিয়ে আনবেন’। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'অনেকেই বিভিন্ন দল থেকে বিজেপিতে এসেছেন। সবাইকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীও তৃণমূল থেকে এসে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। তথাগত ও সৌগত রায় দুই ভাই দুই রাজনৈতিক দলে আছেন। আশা করব দলের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। দলে সন্দেহ তৈরি হলে ভবিষ্যতে তা নিয়ে সিদ্ধান্ত হবে’।

আরও পড়ুন:১০০ দিনের কাজে পাবেন আরও বেশি টাকা, কোন রাজ্য মজুরি দিচ্ছে বেশি ?

 

 

 

সেরা শিরোনাম

BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget