এক্সপ্লোর

Shantanu Thakur On CAA:'সিএএ লাগু হলে মানুষের উপকার, এতে বিজেপির আসনসংখ্যাও বাড়বে', প্রত্যয়ী শান্তনু ঠাকুর

Citizenship Amendment Act: 'সিএএ লাগু হলে মানুষের উপকার হবে। এর ফলে কারও নাগরিকত্ব যাবে না', দাবি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: সিএএ (Shantanu Thakur On CAA) লাগু হলে মানুষের উপকার হবে। এর ফলে কারও নাগরিকত্ব যাবে না। দাবি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। এর ফলে বিজেপির আসনসংখ্যা বাড়বে বলেও দাবি করেন শান্তনু ঠাকুর। 

আর যা বললেন...
এদিন এবিপি আনন্দের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ আরও একবার দাবি করেন, 'এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, কারও থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়।' সঙ্গে আরও একবার জানালেন, ১৯৭১ সাল থেকে ২০১৪ সালের ৩১ মার্চের মধ্যে যাঁরা উৎপীড়িত হয়ে এদেশে এসেছেন, সেই ধর্মীয় সংঘ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন এটি। তবে যাঁরা আগে থেকেই এদেশের নাগরিক, তাঁদের কোনও ভাবে আর কিছু আবেদন করতে হবে না।  লোকসভা ভোটের ঠিক মুখে গত কাল, সোমবার, সিএএ বিধি কার্যকর করে দেওয়ায় তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধি কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই জানিয়ে দেন, কোনও ধরনের বৈষম্য হলে মানবেন না। তার পর, আজ, হাবড়ার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন। 
এসবের প্রেক্ষিতে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বক্তব্য়, 'কংগ্রেসই শুরুই করেছিল এটা। বিজেপি সরকার শুধু উৎপীড়িতদের এদেশে স্থায়ী ব্যবস্থা করার জন্য সিএএ কার্যকর করার ব্যবস্থা করল।' এর পর রাজ্যের তৃণমূল সরকারেরও পাল্টা সমালোচনা শোনা যায় তাঁর মুখে। বলেন, 'পাসপোর্ট অ্যাক্ট আইনে এমন কিছু মানুষজনের কাছে ১৯৭১ সালের আগেকার দলিল চাওয়া হচ্ছে। কে করছে? বর্তমান রাজ্য সরকার। তাতে কারা ফাঁসছেন? যাঁরা ওপার থেকে এসেছেন।' কেন্দ্রীয় মন্ত্রীর মতে, রাজ্য সরকারের উচিত ছিল, এঁদের পরিচয় ইত্যাদি যাচাই করে জনগণনায় নাম পাঠিয়ে তাঁদের ভারতের বৈধ পরিসরে নিয়ে আসা। রোহিঙ্গাদের অনুষঙ্গও টানেন কেন্দ্রীয় মন্ত্রী। এর পরই তাঁর প্রশ্ন, 'আমাদের যদি ভবিষ্যতে কোনও সরকার বের করে দেয়, সংবিধানে অধিকার নিশ্চিত না থাকে, তখন কী করব আমরা?' কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার যদি করতেই না দেয়?  শান্তনু ঠাকুরের বক্তব্য, 'রাজ্য সরকারের কিছু বলার এক্তিয়ারই নেই।' 

মমতার হুঙ্কার...
কেন্দ্রীয় মন্ত্রী যখন একথা বলছেন, তার আগেই হাবড়ার সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, 'অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি । সাবধান থাকতে হবে। যে সিএএ কেন্দ্র ঘোষণা করেছে, তার বৈধতা নিয়ে সন্দেহ আছে।পুরোটাই ভাঁওতা, অধিকার কেড়ে নেওয়ার খেলা। দরখাস্ত করলে, নাগরিকত্ব বাতিল হয়ে যাবে।' 

 

আরও পড়ুন:মাঝরাতে ছাদে ২০ জনের ডাকাত দল ! ডালখোলায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি-মারধর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget