এক্সপ্লোর

North 24 Pargana News: '১০০ দিনের কাজের প্রাপ্য টাকা মেলেনি,' কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের কাছে অভিযোগ গ্রামবাসীদের

অভিযোগ জানানোর সময় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের হিসেব দেখতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগের কথা শুনলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ১০০ দিনের কাজ করলেও প্রাপ্য টাকা মেলেনি। অভিযোগ জানানোর সময় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। 

১০০ দিনের কাজ করলেও টাকা মেলেনি। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনে সেই অভিযোগই তুললেন গ্রামবাসীদের একাংশ।  তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির সামনেই উঠল অভিযোগের ঝড়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ১০০ দিনের কাজে টাকা বণ্টনে দুর্নীতি হয়েছে। তাঁরা প্রাপ্য টাকা পাননি। এ নিয়ে গ্রামবাসীদের অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে।  

কেন্দ্রীয় প্রকল্পের অর্থ কীভাবে খরচ হয়েছে তা দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। বৃহস্পতিবার কেন্দ্রীয় দলের তিন প্রতিনিধি উত্তর ২৪ পরগনার বাগদায় আউলডাঙা গ্রামে রণঘাট গ্রাম পঞ্চায়েত দফতরে যান। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনে পেয়ে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগ করেন গ্রামবাসীদের একাংশ। 

গ্রামবাসীরা যখন অভিযোগ জানাচ্ছেন, তখন সেখানে উপস্থিত তৃণমূল পরিচালিত বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি প্রতিবাদ করে কারণ ব্যাখ্যা করতে গেলে তাঁর সঙ্গে অভিযোগকারীদের বচসা বেধে যায়। 

Suvendu Adhikari: সভার আগেই উত্তেজনা, শুভেন্দুর ছবি-সমেত পোস্টারে ছয়লাপ শহর

বাগদার রণঘাটের অভিযোগকারী গ্রামবাসীর কথায়, ১০০ দিনের কাজ করে টাকা পাইনি। সেই টাকা পঞ্চায়েতের সদস্যরা তুলে নিয়ে অন্যদের ভাগ বাঁটোয়ারা করে দিচ্ছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

তৃণমূল পরিচালিত বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কথায়, বিজেপি চক্রান্ত করে বিক্ষোভ করাচ্চে। কেন্দ্রই তো প্রকল্পে টাকা দেয় না।  বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি অমৃতলাল বিশ্বাসের দাবি, দুর্নীতি তো করেছে। টাকা নিয়ে সরিয়ে ফেলেছে। বিজেপি কেন বিক্ষোভ করাবে? গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনে কেন্দ্রীয় দলের আধিকারিকরা আশ্বাস দেন, যাঁরা কাজ করেছেন, তাঁরা তাঁদের প্রাপ্য টাকা পাবেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget