এক্সপ্লোর

North 24 Pargana: 'আগে কাজ, তারপর ভোট', দেড় কিলোমিটার কাঁচা রাস্তা হেঁটে পরিদর্শন করে মন্তব্য বিজেপি সাংসদের

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ওবনগাঁর বিজেপি সাংসদের কথায়, আমি যদি রাস্তা স্য়াংশন করে দিই, আপনাদের দায়িত্ব থাকবে পঞ্চায়েত থেকে সেই রাস্তা বের করে নিয়ে আসা। পারবেন তো?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আগে কাজ, তারপর ভোট। উত্তর ২৪ পরগনার বনগাঁর জামদা আদিবাসী পাড়ার বেহাল রাস্তা পরিদর্শনের পর মন্তব্য় শান্তনু ঠাকুরের। এক থেকে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা হেঁটে পরিদর্শন করলেন বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। পাল্টা শান্তনু ঠাকুরকে নিশানা করেছে তৃণমূল। 

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ওবনগাঁর বিজেপি সাংসদের কথায়, আমি যদি রাস্তা স্য়াংশন করে দিই, আপনাদের দায়িত্ব থাকবে পঞ্চায়েত থেকে সেই রাস্তা বের করে নিয়ে আসা। পারবেন তো?

সাংসদ তহবিলের অর্থ বরাদ্দের পরেও, উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ নতুন নয়। উত্তর ২৪ পরগনার বনগাঁর আদিবাসী পাড়ার বেহাল রাস্তা পরিদর্শনের পর অর্থ বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েতের থেকে কাজ বের করে আনার দায়িত্ব গ্রামবাসীদের ওপর ছাড়লেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বর্ষায় বেহাল তৃণমূল পরিচালিত বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জামদা আদিবাসী পাড়ার এক থেকে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা।

রাস্তায় অ্য়ামবুল্য়ান্স ঢোকে না। ফলে মুমুর্ষ রোগী বা প্রসূতিদের নিয়ে সমস্য়ায় পড়েন পরিবার পরিজনেরা। রাস্তা দিয়ে হেঁটে সকুলে যেতে পারে না ছাত্র-ছাত্রীরাও। অভিযোগ দীর্ঘদিন ধরেই বেহাল এই রাস্তা। 

বনগাঁ জামদা আদিবাসী পাড়ার আশা কর্মী জয়ন্তী বসুর অভিযোগ, অনেক ডেলিভারি রোগী এখান দিয়ে নিয়ে যাই। একবার রাস্তায় ডেলিভারি হয়ে গিয়েছিল হাসাপাতালে নিয়ে যেতে পারিনি। প্রচন্ড ঝড়-বৃষ্টি হলে অ্য়াম্বুলেন্সলকে ফোন করলে তাঁরা বলে কীভাবে যাব?

আরেকজন বাসিন্দা বলছেন, এই রাস্তাটা আমাদের দরকার। এখান দিয়ে কোনও যানবাহন আসে না। অনেক টাকা দাবি করে। প্রসূতিদের অনেক সময় হেঁটে রাস্তার মোড়ে যেতে বলে।

মঙ্গলবার সেই বেহাল রাস্তা হেঁটে পরিদর্শন করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তারপর তিনি বলেন, 'আমি প্রতিশ্রুতি বুঝি না। আগে কাজ, তারপর ভোট। প্রতিশ্রুতি দিতে আমি এখানে আসিনি। আমার দরকার কাজ। আমার কানে যখন এসেছে। এটা নয় দেখানোর জন্য়। আমি বুঝতে চেয়েছি মানুষের সমস্য়াটা কী?'

পাল্টা আক্রমণ করেবনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেছেন, 'শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ। উনি ২০১৯ সাল থেকে ২০২৩ ৪ বছর শোকেসে ছিলেন। বনগাঁ লোকসভা কেন্দ্রের কোনও মানুষ, সুন্দরপুরের কোনও মানুষ, বনগাঁর বিভিন্ন পঞ্চায়েতের কোনও মানুষ ওনাকে দেখেননি। বিপদে আপদে উনি থাকেননি। ২৪শে লোকসভা নির্বাচন সেই কারণে শোকেস থেকে শোপিস হয়ে বাইরে বেরিয়ে এই সমস্ত রাস্তা পরিদর্শন করছেন'। এতকিছুর পর রাস্তার হাল কি ফিরবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget