এক্সপ্লোর

North 24 Parganas: হাড়োয়া খালপাড় থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

Rajarhat: রাজারহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। পুলিশ সূত্রে খবর, গতকাল গোপন সূত্রে খবর আসে, হাড়োয়া খালপাড় এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

রঞ্জিৎ সাউ, রাজারহাট: হাড়োয়া খাল এলাকা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম আবিদ রহমান। তার বাড়ি বারাসতের শাসন এলাকায়। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গতকাল গোপন সূত্রে খবর আসে, হাড়োয়া খালপাড় এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে সেখানে হানা দিয়ে আবিদ রহমান নামে একজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করার জন্য এসেছিল হাড়োয়া খালপাড় এলাকায়। ধৃতের বাড়ি বারাসত শাসন এলাকায়। ধৃত কোথা থেকে আগ্নেয়াস্ত্র এনেছিল এবং কাকে বিক্রি করার জন্য এসেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে আর কেউ আছে কিনা, সেটাও জানার চেষ্টা করছে পুলিশ।

কয়েকদিন আগেই বীরভূমের পাডুই থেকে তাজা বোমা উদ্ধার হয়। একইদিনে বর্ধমান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়া যায়, বর্ধমানগামী একটি বাসে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে। শিকারপুরে সেই বসে তল্লাশি চালিয়ে কুতুবুদ্দিন মণ্ডল ও মনসুর মণ্ডল নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র। সঙ্গে বেশ কিছু নগদ টাকা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর মধ্যে রয়েছে ৩টি রাইফেল, ২টি পাইপগান।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বর্ধমানে কারও হাতে বন্দুকগুলি দেওয়ার কথা ছিল। কোথা থেকে ঠিক কার জন্য ওই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, বীরভূমের পাড়ুই থানার শিমুলিয়া গ্রামের একটি পুকুর পাড় থেকে এদিন তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেনন গ্রামের পুকুরপাড়ে যন্ত্র দিয়ে মাটি কাটার সময় ৬টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget