এক্সপ্লোর

North 24 Parganas News: নথি জাল করে পুরসভার অ্যাকাউন্টে ভুয়ো লেনদেন! খোঁজ নেই লক্ষাধিক টাকার

North Barrackpore Municipality: এক বাসিন্দার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ান

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ব্য়ারাকপুর পুরসভায় মিউটেশন (Scam in Mutation) নিয়ে মিলল দুর্নীতি চক্রের হদিশ মিলল। অভিযোগ, দেড় লক্ষ টাকার রশিদ জাল করে পুরসভার অ্য়াকাউন্টে ভুয়ো লেনদেন দেখানো হয়েছে। ঘটনায় পুর এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ব্য়ারাকপুর পুরসভার চেয়ারম্য়ান মলয় ঘোষ। 

উত্তর ব্য়ারাকপুর (North Barrackpore Municipality) পুরসভার মিউটেশনের রশিদ জাল করার অভিযোগ। ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ান। উত্তর ব্য়ারাকপুর পুর এলাকার এই বাড়ির মিউটেশন বাবদ পুরসভার অ্য়াকাউন্টে দেড় লক্ষ টাকা জমা পড়েছে বলে দেখানো হয়েছে। কিন্তু, পুরসভার অ্য়াকাউন্টে আদৌ কোনও টাকাই জমা পড়েনি। বিষয়টি নজরে আসতে মাখনলাল বিশ্বাস নামে ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার নামে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ব্য়ারাকপুরের পুর প্রধান। 

কী বলছেন পুরসভার চেয়ারম্যান?
উত্তর ব্য়ারাকপুর পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূল নেতা মলয় ঘোষ বলেন, 'একটা মানি রিসিট নিয়ে আসে ১ লক্ষ ৫০ হাজার টাকা। পুরসভায় জমা করা একটা মানি রিসিট। যে মানি রিসিটের পরিবর্তে পুরসভায় কোনও টাকা জমা পড়েনি। ভুয়ো মানি রিসিট। মানি রিসিট নিয়ে মাখন লাল বিশ্বাসের নামে একটা অভিযোগ দায়ের করেছি।'

যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিযুক্ত মাখনলাল বিশ্বাসকে বাড়িতে পাওয়া যায়নি। যে বাড়ির মিউটেশন নিয়ে বিতর্ক, সেটি উত্তর ব্য়ারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভদীপ ওরফে প্রসূন সরকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযুক্ত এবং ফেরার। 

প্রশ্ন কোথায়?
পুরসভার মিউটেশনের জাল রশিদ কে বা কারা বানাল? এটা কি কোনও চক্রের কাজ? এমন আরও ঘটনা ঘটিয়েছে কি কোনও চক্র? ব্য়ারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, 'তিনি সেটা পেলেন কোথা থেকে? কোনও অসাধু চক্র কাজ করছে যারা জাল মিউটেশন সার্টিফিকেট ওই লোকটার হাতে ধরিয়েছে। কারা কারা জড়িত? এই ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একটি অন্য় ঘটনায় গ্রেফতার হয়েছেন। তার সঙ্গে উনি জড়িত আছেন কিনা বা পুরসভার কোনও কর্মী এই কাজ টাকা নিয়ে করছেন কিনা দেখা উচিত।'

পুলিশ সূত্রে খবর, জাল নথি তৈরি সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget