এক্সপ্লোর

North 24 Parganas News: বেতন ২১ লক্ষ, খরচ পৌনে ১ কোটি, ‘দুর্নীতি-জালে’ দমকল অফিসার

Bangaon News: কয়েক বছর আগেই ওই অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ব্যাঙ্ক এবং ডাকঘরের অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকা জমা। গত কয়েক বছরে খরচ প্রায় পৌনে এক কোটি টাকা। হিসেব বহির্ভূত সম্পত্তি ও দুর্নীতির (Disproportionate Assets) এই অভিযোগে বনগাঁর (Bangaon News) দমকলের (Fire Brigade Officer) এক স্টেশন অফিসারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের ৪ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার দমকলের স্টেশন অফিসার।  ব্যাঙ্কে হিসেব বহির্ভূত ৫০ লক্ষ টাকা জমা। কয়েক বছরে খরচ প্রায় ৭৩ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে টাকার হিসেব দিতে না পারায় গ্রেফতার বলে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে দাবি।  

অভিযোগ  জমা পড়ে কয়েক বছর আগেই

কয়েক বছর আগেই ওই অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পুলিশ সূত্রে দাবি, উত্তর ২৪ পরগনার বনগাঁয় দমকলের স্টেশন অফিসার দেবাশিস হালদার। 

২০১৬ থেকে ২০২১ এর মধ্যে তাঁর ৫টি ব্যাঙ্ক ও ডাকঘরের ২টি অ্যাকাউন্টে জমা পড়ে ৫০ লক্ষ টাকা। ওই সময়ের মধ্যে তিনি মেয়ের পড়াশোনা, গয়না কেনা ও বিমার প্রিমিয়াম বাবদ বিভিন্ন খাতে খরচ করেন প্রায় ৭৩ লক্ষ টাকা।  অথচ ওই সময়ের মধ্যে তিনি বেতন বাবদ পেয়েছেন ২১ লক্ষ টাকা। 

আরও পড়ুন: Mamata attacks Centre : " ওদের মতো দায়িত্বজ্ঞানহীন হতে পারব না", ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, বেতনের বাইরে হিসেব বহির্ভূত এত টাকা কীভাবে অ্যাকাউন্টে জমা পড়ল, কীভাবেই বা তিনি প্রায় পৌনে এক কোটি টাকা খরচ করলেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিযুক্ত দমকল অফিসার।  

জেরায় বয়ানে অসঙ্গতি ধরা পড়ে

বুধবার জিজ্ঞাসাবাদে বক্তব্য অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় দমকলের এই অফিসারকে। বৃহস্পতিবার নগর দায়রা আদালতে পেশ করা হলে ধৃতের ৪ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডুর বক্তব্য, "৪ মে তারিখ অবধি  হেফাজতে পেয়েছি। ওঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল।" যদিও অভিযুক্তের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন , "পুলিশ মিথ্যে কেস সাজিয়েছে। উনি তো পালিয়ে যেতেন না।" 

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে দাবি, এর আগেও একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। বাড়িতেও তল্লাশি চালিয়ে কিছু নথি মেলে। সূত্রের খবর, অভিযুক্তর বেনামে কোনও অ্যাকাউন্ট আছে কি না, সে সব খতিয়ে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget