এক্সপ্লোর

Bangaon News: বেআইনি অস্ত্রের খোঁজে তল্লাশি চালাতে হবে, নিজে থেকে পুলিশকে চিঠি বনগাঁর তৃণমূল নেতার

Bangaon News: উল্লেখ্য, সম্প্রতি বীরভূমের রামপুরহাটের বগটুই এলাকায় প্রথমে তৃণমূল নেতা বোমার আঘাতে খুন হন। তার পর ওই এলাকার পর পর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বগটুইকাণ্ড ধাপাচাপা পড়ে যাওয়া অনেক প্রশ্নকেই নতুন করে তুলে ধরেছে। রাজনীতির ময়দানে সমাজ বিরোধীদের দাপাদাপি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এমন পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র তৎপরতা শুরু হয়েছে পুলিশ এবং প্রশাসনের তরফে। জায়গায় জায়গায় তল্লাশা চালিয়ে উদ্ধার করা হচ্ছে বেআইনি অস্ত্রশস্ত্র (Illegal Arms Recovery)। বনগাঁয়ও (Bangaon News) এ বার তেমনই তল্লাশি শুরু হতে চলেছে।

বেআইনি অস্ত্রের খোঁজে তল্লাশি চালানোর আর্জি তৃণমূল জেলা সভাপতির

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) বনগাঁয় বেআইনি অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতীদের ধরপাকড় করতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন তৃণমূল (TMC) জেলা সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। চিঠিতে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের সর্বত্র বে-আইনি অস্ত্র উদ্ধার করতে হবে৷ ব্যবস্থা নিতে হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে যাতে মান্যতা দেওয়া হয়, সে কারণেই পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee Update: রাজনৈতিক স্বার্থে সিবিআই-ইডিকে ব্যবহার! বিজেপি বিরোধী জোটকে ঐক্যের বার্তা মমতার

কিন্তু গোপালের এই চিঠি নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি-র (BJP) দাবি, অস্ত্র আছেন জেনেই পুলিশকে চিঠি তৃণমূল নেতার। বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘‘গোপাল শেঠের চিঠিতে প্রমাণিত হয় যে, বনগাঁয় অস্ত্র ভাণ্ডার রয়েছে। পুলিশ কোনও কাজ করছে না। বিএসএফ শুধুমাত্র সীমান্ত এলাকাতেই  সক্রিয়।’’

বগটুইকাণ্ডের জের

উল্লেখ্য, সম্প্রতি বীরভূমের রামপুরহাটের বগটুই এলাকায় প্রথমে তৃণমূল নেতা বোমার আঘাতে খুন হন। তার পর ওই এলাকার পর পর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। তাতে শিশু-সহ আট জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড বলে অভিযোগ বিরোধীদের।

সেই নিয়া টানাপোড়ন চলাকালীন গত সপ্তাহে বগটুইয়ে গিয়ে পীড়িতদের সঙ্গে দেখা করেন মমতা। সেখানেই পুলিশকে কড়া হাতে পরিস্থিতিতে মোকাবিলার নির্দেশ দেন তিনি। গোটা রাজ্যে তল্লাশি অভিযান চালাতে বলেন, যাতে মজুত করে রাখা বেআইনি অস্ত্রশস্ত্রর, গুলি, বোমা উদ্ধার করা সম্ভব হয়।মমতার এই নির্দেশের পরই চূড়ান্ত তৎপরতা দেখা গিয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ, এত দিন সব জেনেও চুপ ছিল প্রশাসন। বগটুইয়ের ঘটনা থেকে নজর ঘোরাতেই তল্লাশি অভিযান।

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget