এক্সপ্লোর

Barasat Smart Classroom: সন্তান স্কুলে ঢুকছে কখন, বেরোচ্ছেই বা কখন, মেসেজ চলে আসবে ফোনে, বারাসাতে চালু ‘স্মার্ট ক্লাসরুম’

Smart Classroom in School: ত্তর ২৪ পরগনার বারাসাত পৌরসভার অন্তর্গত রামকৃষ্ণপুরের ১৩ নং ওয়ার্ডের সরকারি স্কুলে আপাতত এই স্মার্ট ক্লাসরুম চালু হয়েছে।

সমীরণ পাল, বারাসাত: শিশুর হাতে মোবাইল ফোন তুলে দিতে আজও কিন্তু কিন্তু বোধ করি আমরা। কিন্তু স্কুলে বা টিউশনে ঠিকঠাক পৌঁছল কিনা, কখন, কোথায় রয়েছে, প্রতি মুহূর্তে সন্তানের আনাগোনার খবর থাকলে স্বস্তি পাই। অভিভাবকদের উৎকণ্ঠার কথা ভেবেই এবার সরকারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম শুরু হল। বারাসাতের একটি ওয়ার্ডের স্কুলে আপাতত এই স্মার্ট ক্লাসরুম শুরু হয়েছে, এর আওতায় সন্তান স্কুলে পৌঁছে গেলেই খবর চলে আসবে অভিভাবকের ফোনে। (Barasat Smart Classroom)

উত্তর ২৪ পরগনার বারাসাত পৌরসভার অন্তর্গত রামকৃষ্ণপুরের ১৩ নং ওয়ার্ডের সরকারি স্কুলে আপাতত এই স্মার্ট ক্লাসরুম চালু হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সির সুমিতকুমার সাহার উদ্যোগেই এর বাস্তবায়ন ঘটেছে। সেখানে অত্য়াধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে, যার আওতায়, শিশুরা স্কুলে পৌঁছে গেলেই অভিভাবকদের মোবাইল ফোনে সেই মর্মে মেসেজ চলে আসবে। অর্থাৎ সন্তান নিরাপদে স্কুলে পৌঁছে গিয়েছেন জেনে নিশ্চিন্ত হতে পারবেন অভিভাবকরা। (Smart Classroom in School)

রামকৃষ্ণপুরের ওই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমটি চালু হয়ে গিয়েছে। সেখানে একটি শ্রেণিকক্ষে বসানো হয়েছে আধুনিক ডিজিটাল প্রযুক্তি। সেই মতোি সাজানো হয়েছে বিদ্যালয়ের বিশেষ ওই শ্রেণিকক্ষটি। সেখানে ছাত্র-ছাত্রীদের প্রবেশ থেকে স্কুল ছুটি পর্যন্ত, তাদের সমস্ত তথ্য কম্পিউটারে নথিবদ্ধ হয়ে যাবে। সেই মতো অভিভাবকদের মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ওই তথ্য। ফলে সন্তানকে নিয়ে আর চিন্তা থাকবে না অভিভাবকদের। 

আরও পড়ুন: Higher Secondary 2024: উচ্চ-মাধ্যমিকে পদার্থবিদ্যায় ফুল মার্কস চাই ? প্রস্তুতি সহায়তায় লাস্ট মিনিট টিপস

এর পাশাপাশি, প্রযুক্তিকে কাজে লাগিয়ে, কম্পিউটারের মাধ্যমে পঠন-পাঠনেরও ব্যবস্থা করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিক ভাবে ওই স্মার্ট ক্লাসরুমটির পথচলা শুরু হল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার প্রধান অশনি মুখোপাধ্যায়-সহ পৌরসভার কাউন্সিলররাও। স্মার্ট ক্লাসরুম দেখে তাজ্জব তাঁরাও। শিক্ষা এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির এমন ব্যবহারের ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। 

স্কুলের তরফে জানানো হয়েছে, সন্তানকে স্কুলে পাঠানোর পর চিন্তায় থাকেন অভিভাবকরা। স্মার্ট ক্লারুম শুরু হওয়ায় এবার নিরসন হতে চলেছে। পড়ুয়ারা বিদ্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই অভিভাবকদের মোবাইলে মেসেজ চলে যাবে। এ ছাড়াও, শ্রেণিকক্ষের প্রতিটি দেওয়াল শিক্ষামূলক ছবি দিয়ে সাজানো হয়েছে। আগামী দিনে জেলার অন্য স্কুলগুলিতেও এমন স্মার্ট ক্লাসরুম দেখার ইচ্ছে প্রকাশ করেছেন অভিভাবকরা। পৌরসভা নয় শুধু, পঞ্চায়েত এলাকায় এমন স্মার্ট শ্রেণিকক্ষ চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মত ১২ নং কাউন্সিলর সুমিত সাহা।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget