এক্সপ্লোর

North 24 Parganas: আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি-খুন, ৫ জনকে সাজা ঘোষণা

Barrackpore News: রায় ঘোষণার পর আদালতের মধ্যেই তদন্তকারী অফিসার ও বিশেষ সরকারি আইনজীবীকে এক দুষ্কৃতী হুমকি দেয় বলে অভিযোগ।

সমীরণ পাল, ব্যারাকপুর: ব্যারাকপুরের (Barackpore) আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি-খুনের ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল অতিরিক্ত জেলা দায়রা আদালত। আদালতের রায়ে খুশি নয় পরিবার। রায় ঘোষণার পর আদালতের মধ্যেই তদন্তকারী অফিসার ও বিশেষ সরকারি আইনজীবীকে এক দুষ্কৃতী হুমকি দেয় বলে অভিযোগ।

সোনার দোকানে ডাকাতি-খুন: ভরসন্ধেয় ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউট। মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ডের অপারেশন। আর তাতেই শেষ হয়ে যায় তরতাজা একটি প্রাণ। ১ বছর ৪ মাসের মাথায় সেই ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল অতিরিক্ত জেলা দায়রা আদালত। যদিও এই রায়ে খুশি নয়, নিহতের পরিবার। দোকানের মালিক ও নিহত নীলাদ্রি সিংহর বাবা নীলরতন সিংহ বলেন, "না, আমি মোটেই খুশি নই। একদমই খুশি নই। কারণ, একজনের অন্তত পক্ষে ফাঁসি হওয়া উচিত ছিল। যে আমার ছেলেকে মেরেছে।''সাজা ঘোষণার পর আদালতের মধ্যেই তদন্তকারী অফিসার ও বিশেষ সরকারি আইনজীবীকে এক দুষ্কৃতী হুমকি দেয় বলে অভিযোগ।                                                             

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৪ মে। ভরসন্ধেয় ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা আনন্দপুরীতে সোনার দোকানে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘড়ির কাটায় তখন সন্ধে ৬টা বেজে ৫ মিনিট। একে একে সোনার দোকানে ঢোকে দুষ্কৃতীরা। প্রথম জনের গায়ে ছিল নীল রংয়ের গোলগলা ফুলহাতা টি-শার্ট। মাথায় টুপি, মুখে মাস্ক। তার পিছনেই ছিল আরেক দুষ্কৃতী। পরণে ছিল ফুলহাতা জামা। মুখে মাস্ক। তৃতীয় দুষ্কৃতীর মুখ ঢাকা ছিল। বুকের সামনে ছিল ব্যাগ। মাথায় টুপি, মুখে মাস্ক পরা আর এক দুষ্কৃতী ভিতরে ঢুকতেই কোমর থেকে পিস্তল বের করে একজন। পাশেই দাঁড়িয়ে ছিলেন সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি। শুরু হয় ধস্তাধস্তি। তার মধ্যেই নীলাদ্রিকে গুলি করে দুষ্কৃতীরা। শ্যুটআউটের পর দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে পাতুলিয়ার দিকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে দাবি। পরে ধরা পড়ে ৫ জনই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: 'খুবই ধিক্কারজনক ব্যাপার' পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget