এক্সপ্লোর

R G Kar Protest: 'খুবই ধিক্কারজনক ব্যাপার' পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়

R G Kar News: নাট্যকর্মী সুপ্রতিম রায় বলেন, "আর জি কর-কাণ্ডে প্রশাসনের ভূমিকা খুবই ধিক্কারজনক ব্যাপার।'

কলকাতা: আর জি কর-কাণ্ডে প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন নাট্য়কর্মী সুপ্রতিম রায়। প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব। পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটের ঘোষণা করলেন তিনি।

অসন্তোষ প্রকাশ: নাট্যকর্মী সুপ্রতিম রায় বলেন, "আর জি করে যে ঘটনা ঘটেছে এবং প্রশাসনের ভূমিকা খুবই ধিক্কারজনক ব্যাপার। আমার পদত্যাগটা এর বিরুদ্ধে যেমন, তেমন তাঁদের বিরুদ্ধেও যাঁরা মুখ দিয়ে কোনও কথা বলছেন না, বা এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন। আমি নিজে এবং আমাদের দলের অনেকেই নন্দীগ্রামের সময় তৎকালীন সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলাম। আজকে যখন আমরা পথে নামছি, তখন আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন। আমার মনে হয় না সেই লোকগুলির সঙ্গে নাটকের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে পারব।''

প্রতিবাদে সরব: আর জি কর মেডিক্য়ালের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যা বলেছেন, তারপর থেকে সরকারি পুরস্কার ফেরানোর কার্যত ঝড় উঠেছে। এরপর থেকেই শিল্পী-সাহিত্য়িক-প্রবন্ধকার-অভিনেতা-নাট্য়ব্য়ক্তিত্ব একে একে পুরস্কার ফেরাচ্ছেন। এই প্রেক্ষাপটেই এবার মুখ খুললেন শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত কবি সুবোধ সরকার। আর জি কর-কাণ্ডে বেনজির গণ-আন্দোলনের আবহে সরকারি পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত স্রোতের চেহারা নিয়েছে। রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী।শুরুটা হয়েছিল আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমল দে-র বঙ্গরত্ন সম্মান প্রত্যাখ্যান দিয়ে। কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য়ের পর রাজ্য সরকারের 'বিশেষ চলচ্চিত্র পুরস্কার' ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নাট্যক্ষেত্রে রাজ্য় সরকারের সর্বোচ্চ সম্মান 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফেরান নাট্য়কার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির দেওয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরান নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির দেওয়া পুরস্কার ফেরাতে চেয়ে সংশ্লিষ্ট দফতরের সচিবকে চিঠি দেন অভিনেতা সুপ্রিয় দত্ত। পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফেরাতে চেয়েছেন অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। নাট্য আকাদেমির দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন অভিনেত্রী সঞ্জিতা মুখোপাধ্য়ায়। একই পথে হেঁটেছেন নাট্যকর্মী শুভদীপ গুহ। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছেড়েছেন শিল্পী সনাতন দিন্দা।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar News: স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনার লক্ষ্য, IMA সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকরা

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget