এক্সপ্লোর

North 24 Parganas: বাড়িতে হঠাৎ বিস্ফোরণ! ১ দিন পরে বাড়ি সিল! এখনও ধোঁয়াশা

Madhyamgram Blast:বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে দেওয়াল ভেঙে যায়

উত্তর ২৪ পরগনা: মধ্য়মগ্রামে বাড়িতে (Madhyamgram Blast) হঠাৎ বিস্ফোরণ, গুরুতর জখম গৃহবধূ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে দেওয়াল ভেঙে যায়, সেই ভাঙা দেওয়ালের আঘাতে আহত হয় আরও তিনজন। মঙ্গলবারের সেই ঘটনার একদিন পরেও ধোঁয়াশা। বিস্ফোরণস্থল সিল করল পুলিশ।
 
ওই বাড়িতে অক্ষত গ্যাস সিলিন্ডার, তাহলে কীভাবে বিস্ফোরণ? একদিন পরেও এখনও রহস্য়।

বাড়ির ক্ষতিগ্রস্ত এলাকা সিল করে দিয়েছে মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রাথমিক তদন্তে সেভাবে কিছু বোঝা যাচ্ছে না বলে সূত্রের খবর। ফরেন্সিক বিশেষজ্ঞের দল নমুনা সংগ্রহ করলে তদন্ত প্রক্রিয়া এগোবে বলে মনে করা হচ্ছে। 

জখম মহিলার বয়স ৬৮ বছর। তিনি বারাসত মেডিক্যাল কলেজে (Barasat Medical College) ভর্তি রয়েছেন। দেওয়াল ভেঙে পড়ে যাঁরা জখম হয়েছেন তাঁদের একজন বলছেল, 'আমি কিছুই বুঝতে পারিনি। হঠাৎ একটা কান ফাটানো আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই দেওয়াল ভেঙে পড়েছিল আমার গায়ে। পাশে ঘর থেকে আমার স্বামী ছুটে এসে আমায় বের করেন। কালো ধোঁয়া আর খুব বাজে একটা গন্ধ পাচ্ছিলাম।' পড়শিরাও কান ফাটানো আওয়াজের কথা বলেছেন।  

মঙ্গলবার সন্ধেয়, মধ্য়মগ্রামের শ্রীনগরে আচমকা এই বাড়ি থেকে বিকট শব্দ ভেসে আসে। এই বাড়িটিতে থাকেন, ৫ ঘর ভাড়াটে। দোতলার এই ঘরে, থাকেন এক বয়স্ক দম্পতি। পড়শিদের দাবি, এই ঘর থেকেই কালো ধোঁয়া বের হতে থাকে। 

এক পড়শি বলেন, 'আমি তো ভেবেছি ভূমিকম্প। বেরিয়ে এসে দেখি আগুনের হলকা। বুঝতে পারছি না কী হচ্ছে। সবাই দেখি বাঁচান বাঁচান বলছে। আমাদের আইডিয়া নেই। কেন হল। কী হল। বয়স্ক দম্পতি থাকতেন।' স্থানীয় সূত্রে দাবি, ওই ঘরের ভাড়াটিয়া, রানু পাল, ধূপকাঠি জ্বালাচ্ছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। ঝলসে যান গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে। এদিকে বিস্ফোরণের অভিঘাতে দুটি ঘরের মাঝের দেওয়াল ভেঙে পড়ে। বিস্ফোরণে, চুরমার হয়ে যায় জানালা। বেঁকে যায় জানালার গ্রিল। এমনকী সিঁড়ির এই হাতলের অংশও উড়ে গেছে। জানলার পাল্লা বেঁকে গিয়েছে। পুলিশ জানিয়েছে, রান্নার গ্য়াস সিলিন্ডারে বিস্ফোরণ হয়নি। তাহলে কী থেকে বিস্ফোরণ? তা নিয়েই তৈরি হয়েছে রহস্য়।              

আরও পড়ুন: ১০৮ ফুটের ধূপ! বিশালকার লাড্ডু! আর কীভাবে প্রস্তুতি অযোধ্যায়?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র
Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget