এক্সপ্লোর

North 24 Parganas : উত্তর ২৪ পরগনার বনগাঁর চৌবেড়িয়ায় তৈরি হতে চলেছে সবুজ বাজির ক্লাস্টার

Green Crackers Cluster : সূত্রের খবর, প্রশাসনিক আধিকারিকদের পরিদর্শনের পর চৌবেড়িয়ার বেলিয়াঘাটায় যমুনা নদীর পাড়ে জমি চিহ্নিত করে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর চৌবেড়িয়ায় তৈরি হতে চলেছে সবুজ বাজির ক্লাস্টার (Green Crackers Cluster)। বাজি ক্লাস্টারের জমি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন প্রশাসনিক আধিকারিকরা। তবে চৌবেড়িয়ায় বাজি ক্লাস্টার তৈরি হোক চাইছেন না এলাকার বাসিন্দারা। 

ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ। রাস্তার এদিকে ওদিকে পড়ে মৃতদেহ। এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ছবি দেখে শিউরে উঠেছিল রাজ্য। বিস্ফোরণের পর এগরার ঘটনাস্থলে গিয়ে সবুজ বাজির ক্লাস্টার তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ওই ঘটনার সাড়ে ৩ মাসের মাথায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের (Duttapukur Incident) মোচপোলে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ফিরে আসে এগরার স্মৃতি। 

বিস্ফোরণের তীব্রতায় কারও উড়ে যায় হাত-পা। কারও গোটা শরীর উড়ে গিয়ে পড়ে পাশের বাড়ির চালে। সব মিলিয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। এই প্রেক্ষিতে এবার বনগাঁয় সবুজ বাজির ক্লাস্টার তৈরি করতে উদ্য়োগী হল রাজ্য় সরকার (West Bengal Government)। বনগাঁর চৌবেড়িয়ায় ৮ দশমিক ৫৮ একর জমিতে তৈরি হবে সবুজ বাজির ক্লাস্টার। সূত্রের খবর, প্রশাসনিক আধিকারিকদের পরিদর্শনের পর চৌবেড়িয়ার বেলিয়াঘাটায় যমুনা নদীর পাড়ে জমি চিহ্নিত করে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

তবে চৌবেড়িয়ায় বাজি কারখানা হোক চাইছেন না এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, বাজি কারখানা হলে এখানে অনেক খারাপ হবে। পরিবেশ দূষিত হবে। তারপরে যখন তখন বিস্ফোরণ হতে পারে। না হওয়াই ভাল। শুনেছি বাজি কারখানা হবে। বাজি কারখানা হলে অসুবিধাই হবে। বিস্ফোরণ হলে জীবনহানি হবে। এমনকী স্থানীয় শসাক দলের বুথ সভাপতিও চান না এখানে বাজি ক্লাস্টার করুক রাজ্য় সরকার। এদিকে, প্রশাসন সূত্রে খবর, ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর উত্তর ২৪ পরগনার ৯টি জায়গায় বাজির গোডাউন ও স্টল তৈরি করা হবে। উৎসবের সময়ে সেখানে বাজি বিক্রি করতে পারবেন ব্য়বসায়ীরা।               

আরও পড়ুন- বোনকে উত্ত্যক্ত করার শাস্তি দিতেই স্কুলের সামনে থেকে ছাত্রকে অপরহণ করে নাবালক পড়ুয়া ও তার বন্ধুরা, অপহরণকাণ্ডে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য়!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget