এক্সপ্লোর

North 24 Parganas: দেগঙ্গায় পুড়ে ছাই সিপিএমের পার্টি অফিস, কাঠগড়ায় তৃণমূল

Deganga News: শনিবার রাতে আগুনে পুড়ে য়ায় চাকলা গ্রাম পঞ্চায়েতের খাঁরাটি সুবর্ণপুর এলাকায় সিপিএমের পার্টি অফিস। রাতের অন্ধকারে সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সমীরণ পাল, দেগঙ্গা: উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় (Deganga) পুড়ে ছাই হয়ে গেল সিপিএমের পার্টি অফিস। রাতের অন্ধকারে পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের। সিপিএম-আইএসএফ দ্বন্দ্বেই বামেদের পার্টি অফিসে আগুন।

পুড়ে ছাই পার্টি অফিস: বাঁশের কাঠামোটুকু ছাড়া কিছু নেই। পুড়ে ছাই হয়ে গিয়েছে পার্টি অফিস। পুড়ে গিয়েছে আসবাব, পতাকা- সব। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। শনিবার রাতে আগুনে পুড়ে য়ায় চাকলা গ্রাম পঞ্চায়েতের খাঁরাটি সুবর্ণপুর এলাকায় সিপিএমের পার্টি অফিস। রাতের অন্ধকারে সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথটি তারা দখল করায়, আক্রোশবশত পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে।

সিপিএমের দেগঙ্গা ২ নম্বর এরিয়া কমিটির সদস্য আব্দুল গফফর পুরকায়স্থ বলেন, “পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে বুথ সিপিএম দখল করে। আর এই ঘটনার পর থেকে সিপিএমের উপরে তৃণমূল অত্যাচার শুরু করেছে। সিপিএমকে জব্দ করতে সংগঠনকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের এই পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে।। দলের একাধিক নথিপত্র, ছিল তাও পুরে ভস্মীভূত হয়েছে। প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’’

এ নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তরুণকান্তি ঘোষ বলেন, “গোটা রাজ্যজুড়ে বিরোধীদের দমন করতে তৃণমূল এই ধরনের কাজ করে চলেছে। দিল্লিতে যতই ইন্ডিয়া জোর করুক না কেন নীচে তলায় তৃণমূল সিপিএম কংগ্রেসকে উঠতে দেবে না তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য একের পর এক ঘটনা ঘটাবে। সামনে ২৪ লোকসভা নির্বাচন আছে মানুষ এর জবাব দেবে।’’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। চাকলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ওমর ফারুক বলেন, “গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সিপিএম একসঙ্গে জোট হয়েও ওই বুথ দখল করেছিল। বর্তমানে আইএসএফ সিপিএমের মধ্যে দ্বন্দ্ব বেধেছে তাই নিজেদের গোষ্ঠী কোন্দলে পার্টি অফিস পুড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আর বিজেপি কি কটাক্ষ করল না করল তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Malda News: কালিয়াচকে স্কুল মালিকের বাড়িতে ডাকাতি, গ্রেফতার চার

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget