এক্সপ্লোর

North 24 Parganas News: ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, রাজ্যে এসে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস গুজরাত পুলিশের

North 24 Parganas News: অ্যাপের মাধ্যমে চটজলদি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্র চলছিল বলে অভিযোগ। মূলত ভিন্ রাজ্যের বাসিন্দাদের ঋণের টোপ দেওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।

জয়ন্ত পাল, উত্তর ২৪ পরগনা: সাইবার প্রতারণা এবং জালিয়াতির (Cyber Fraud) বিরুদ্ধে সচেতনতা অভিযান চলছে রাজ্য জুড়ে। তার মধ্যেই নারায়ণপুরে ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) হদিশ মিলল। সেখান থেকে অ্যাপের মাধ্যমে চটজলদি ঋণ (Loan Fraud) পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্র চলছিল বলে অভিযোগ। মূলত ভিন্ রাজ্যের বাসিন্দাদের ঋণের টোপ দেওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নারায়ণপুরের লালকুটি এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় গুজরাত পুলিশের (Gujarat Police) একটি দল। তাতেই ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস হয়। কলসেন্টারের তিন জন মহিলা এবং তিন জন পুরুষ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে গুজরাত পুলিশ। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, এলাকার ওই কল সেন্টার থেকে গুজরাতের বহু মানুষের কাছে ফোন যেত। অ্যাপের মাধ্যমে ঝঞ্ঝাটহীন ভাবে সহজে ঋণ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হতো। সেই জালে পা দিয়ে অনেকে প্রতারিত হন। তাতে বিষয়টি কানে পৌঁছয় গুজরাত পুলিশের। সেই মতো এ রাজ্যে ওই ভুয়ো কল সেন্টারের সন্ধান পেতে পা রাখে গুজরাত পুলিশের একটি দল।

আরও পড়ুন: Anubrata Mandal Update: ভোট পরবর্তী হিংসায় তলব, সিবিআই-কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে অনুব্রত

কল সেন্টারটিকে চিহ্নিত করে এর পর মঙ্গলবার রাতে সেখানে হানা দেয় গুজরাত পুলিশের ওই দল। সেখানে পৌঁছে তল্লাশি চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় উপস্থিত কর্মীদের। তার পর তিন মহিলা-সহ ছয় জনকে গ্রেফতার করা হয়। রাত ভর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গুজরাত পুলিশ। তার পর তিন মহিলাকে নোটিস দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তবে কল সেন্টার থেকে গ্রেফতার তিন পুরুষ কর্মী ছাড়া পায়নি। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের। বুধবার বিধাননগর কমিশনারেটের তরফে ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। তার পর ট্রানজিট রিম্যান্ডে নিয়ে যাওয়া হবে গুজরাত। তার পর সেখানকার পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য করোনা কালে সাইবার অপরাধ উত্তরোত্তর বেড়েই চলেছে। তা নিয়ে রাজ্য জুড়ে সচেতনতা অভিযান চালাচ্ছে পুলিশ। অলিগলিতে মাইকেো প্রচার করতে দেখা গিয়েছে পুলিশকে। অচেনা নম্বর থেকে ফোন বা ভিডিয়ো কল এলে, তা ব্লক করে দেওয়ার পাশাপাশি সন্দেহ বোধ হলে পুলিশকেও জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। তার মধ্যেই ঋণের নামে প্রতারণা চক্র চালানো ওই কল সেন্টারের হদিশ মিলল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget