এক্সপ্লোর

TMC-ISF Clash : বাঁশ, লোহার রড দিয়ে আক্রমণ, পতাকা লাগানো নিয়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে তপ্ত মিনাখাঁ

North 24 Parganas News : ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। 

আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা : রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। নির্বাচনের দামামার মাঝেই চড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও। ফের একবার তৃণমূল কংগ্রেস ও আইএসএফ (ISF) সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মিনাখাঁ। দলীয় পতাকা লাগানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। লোহার রড, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে গেলেন দুই দলের সমর্থকরা। যে ঘটনার জেরে মাথা ফেটেছে দু'জনের।  আহত হয়েছেন মোট পাঁচ জন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয়েছে তদন্তও। তবে সংঘর্ষের জেরে গোটা এলাকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর কুমারজল পঞ্চায়েতের অন্তর্গত একটি দরগার কাছে দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। যে বচসাই গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের সমর্থকরা একে অপরকে আক্রমণের জন্য বাঁশ, লোহার রড বের করায়। প্রবল সংঘর্ষের জেরে জনা পাঁচেক সমর্থক আহত হন। তাঁদের মধ্যে দু'জনের মাথা ফেটেছে। তাঁরা আইএসএফের কর্মী বলেই দাবি। ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। 

আরও পড়ুন- ‘না হলেই ভাল হত’, তৃণমূলে নতুন-পুরনো দ্বন্দ্ব! ফিরহাদ পাশে পেলেন তাপসকে

দিন দুয়েক আগেই হাওড়ার জগৎবল্লভপুরের (Jagatballabpur) পোলগুষ্টিয়ায় আইএসএফ(ISF)-তৃণমূল কংগ্রেস (TMC) সংঘর্ষ বেঁধেছিল। তালপুকুর বাজারের কাছে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের (TMC Party office) বাইরে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে কয়েক রাউন্ড গুলি চলার অভিযোগ ওঠে। পাতিয়ালে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর (Nawsad Siddiqui) কর্মিসভা ছিল। কর্মিসভার পরেই হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কর্মিসভার পর বোমাবাজি, গুলি চালায় আইএসএফ কর্মীরাই, পাল্টা দাবি করেছিল তৃণমূল কংগ্রেসের।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ভাঙড়ে সংঘর্ষের সূত্রপাত পতাকা লাগানোকে কেন্দ্র করে। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ বাঁধে। ইটবৃষ্টি, বোমা ও গুলি চলার অভিযোগ। ভাঙল বিধায়কের গাড়ি, পুড়ল তৃণমূলের পার্টি অফিস। বিকেলে সেই আঁচ পৌঁছে যায় কলকাতায়। রণক্ষেত্রর চেহারা নেয় ধর্মতলা। যে ঘটনার জেরে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। যে গ্রেফতারি ও তারপর জামিন সংক্রান্ত জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget