এক্সপ্লোর

Firhad Hakim: ‘না হলেই ভাল হত’, তৃণমূলে নতুন-পুরনো দ্বন্দ্ব! ফিরহাদ পাশে পেলেন তাপসকে

TMC News: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগে যখন বিদ্ধ দল, সেই সময় নতুন তৃণমূল গড়ার দাবি শোনা গিয়েছিল।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তৃণমূলে (TMC) নতুন বনাম পুরনো দ্বন্দ্বের জল্পনা নতুন নয়। কলকাতা পুরসভার বর্ধিত পার্কিং ফি (Kolkata Parking Fee) প্রত্য়াহার ঘিরে বিতর্কের নেপথ্য়েও কি সেই দ্বন্দ্বের ছায়া রয়েছে? জল্পনা জোরাল হয়েছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) মন্তব্য়ে। এই প্রসঙ্গে তাঁর মুখে শোনা গিয়েছে নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার কথা।

তাপসের বক্তব্য, "ববি মন্ত্রী , মেয়র। আর আমাদের দলে তো মমতা বন্দ্যোপাধ্যায় কে না জানিয়ে কোন কিছুই করতে পারি না। উচিতও না। এমনটা অনভিপ্রেত। না হলেই ভাল হত।"

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগে যখন বিদ্ধ দল, সেই সময় 'নতুন তৃণমূল' গড়ার দাবি শোনা গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পোস্টার, ব্যানার পড়েছিল দিকে দিকে। 'ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল' বলে লেখা ছিল তাতে। তখন থেকেই তৃণমূলে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব নিয়ে শুরু হয় কানাঘুষো। 

সাম্প্রতিক কালে বার বার এই নবীন বনাম প্রবীণ তত্ত্ব সামনে এসেছে। বর্ধিত পার্কিং ফি নিয়ে মমতা- বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম করে কুণাল ঘোষের বার্তা দেওয়ার পর, যে ভাবে পিছু হটতে হল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim), তার নেপথ্য়েও সেই নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের ছায়া রয়েছে কিনা সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন: KMC Recruitment Controversy : কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ, ফিরহাদের পাল্টা ' প্রমাণ হলে আত্মাহুতি দেব'

আর ঠিক সেই আবহেই, জল্পনা আরও জোরাল করে, তৃণমূল বিধায়ক তাপস রায়ের মুখে শোনা গিয়েছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তাঁর কথায়, "ফিরহাদ হাকিমের এমন কিছু বয়স হয়নি। তবে এটা ঠিক, নবপ্রজন্মকে প্রয়োজন মতো জায়গা করে দিতে হবে। নতুনরাও নিজেদের যোগ্যতায়, দক্ষতায় জায়গা করে নেবে। সব সময় নতুনদের আগমন স্বাগত।"

এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাপস রায়ের এই মন্তব্য় কি বিশেষ কোনও ইঙ্গিতবাহী? নেতাদের একাংশ কি দলের কোনও বিশেষ শিবিরের দিকে ঝুঁকছেন? শুধু অবশ্য় তৃণমূলের বর্তমান নয়, প্রাক্তনরাও এই ইস্য়ুকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছেন। যাঁর আচমকা পদত্য়াগের পর, ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব নিয়েছিলেন, সেই শোভন চট্টোপাধ্য়ায়ও পার্কিং ফি ইস্য়ুতে ফিরহাদ হাকিমকে খোঁচা দিতে ছাড়েননি। বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করতে হওয়ায় ফিরহাদকে খোঁচা দিয়ে শোভন বলেন, "কনফিডেন্স ভাল, ওভার কনফিডেন্স ভাল নয়।"

কথায় বলে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। বিতর্কের আবহে ফিরহাদ হাকিমের দিকে যেভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষে কটাক্ষ ধেয়ে আসছে, তাতে তাঁর আসল বন্ধু কারা, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget