এক্সপ্লোর

Chiranjeet Chakraborty:'কারও অ্যাম্বিশন ঐশ্বর্যকে বিয়ে করবে..', রাজনীতির ময়দানে হঠাৎ কেন এমন বললেন TMC বিধায়ক চিরঞ্জিত ?

Chiranjeet Attacks TMC MLA: চরমে TMC-র অন্তর্দ্বন্দ্ব, চিরঞ্জিতের নিশানায় অশোকনগরের তৃণমূল বিধায়ক, কী বললেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত ?


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'কারও অ্য়াম্বিশন গাছে উঠবে, পাহাড়ে উঠবে, ঐশ্বর্যকে বিয়ে করবে!' অশোকনগরের তৃণমূল বিধায়ককে এমন বেনজির ভাষায় আক্রমণ করলেন, বারাসাতের বিধায়ক চিরঞ্জিত। চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। এনিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। যদিও প্রকাশ্য়ে এনিয়ে কোনও মন্তব্য় করতে চাননি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। 

 'কারও অ্য়াম্বিশন ঐশ্বর্যকে বিয়ে করবে..'

বারাসাত তৃণমূল কংগ্রেস বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, আমার যেটা মনে হয়, একজনের অ্য়াম্বিশন আছে, আমি ঐশ্বর্যকে বিয়ে করব। কারও অ্য়াম্বিশন থাকতে পারে, গাছে উঠবে, পাহাড়ে উঠবে, হতেই পারে। একই দলের বিধায়ক! দু'জনেই তৃণমূলের। দু'জনের বিধানসভা কেন্দ্রও একই জেলায় প্রায় পাশাপাশি! কিন্তু দলে এবং বিধানসভায় সতীর্থ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে তীব্র কটাক্ষ করলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন বারাসাতের তিতুমির হলে, উত্তর ২৪ পরগনার তৃণমূলের নতুন বর্ধিত কোর কমিটির মিটিং ছিল। সূত্রের খবর, সেখানে চিরঞ্জিত সহ অন্য়ান্য় বিধায়কদের উপস্থিতিতে,অশোকনগরের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, বারাসাতের তৃণমূল বিধায়ককে তো দেখাই যায় না! কিন্তু কেন দলের বিধায়কের উদ্দেশ্য়ে এই মন্তব্য়? তার উত্তর দিতে গিয়েই পাল্টা আক্রমণের পথে হাঁটেন তৃণমূলের তারকা বিধায়ক।

চিরঞ্জিতের নিশানায় অশোকনগরের তৃণমূল বিধায়ক

চিরঞ্জিত আরও বলেন, 'সে অশোকনগর নিয়ে যত না ব্য়স্ত, বারাসাত নিয়ে বেশি ব্য়স্ত। গতবার দাঁড়ানোর চেষ্টা করেছিল এখানে। হয়নি কোনও কারণে। আমার ধারণা, মমতা বন্দ্যোপাধ্য়ায় বোধহয় আমায় টিকিটটা দিয়ে দিলেন। সে দাঁড়াতে চেয়েছিল আমার জায়গায়। মমতা যদি আমায় দাঁড় না করান, তাহলে হয়তো ও ঢুকবে। একটু একটু এগিয়ে থাকতে হবে।'

আরও পড়ুন, স্মোককাণ্ডের জেরে আজও লোকসভা, রাজ্যসভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা

দলীয় বিধায়ককেই আক্রমণ? চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব!

দলীয় বিধায়ককেই আক্রমণ? চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব! এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অশোকনগরের তৃণমূল বিধায়ক ও সভাধিপতি নারায়ণ গোস্বামী। বলেছেন, 'মমতার তৈরি করা কমিটি। তার ওপর বর্ধিত সভা সব এমএলএ-দের ডাকা হয়। উনি বিধায়ক স্ননামধন্য়। প্রতিষ্ঠিত। যদি কিছু বলার থাকে পরবর্তী কোর কমিটির সভায় বলব।' বছর ঘুরলেই লোকসভা ভোট। কিন্তু তার আগে বিধায়কদের এই কোন্দল তৃণমূলকে বিপদে ফেলবে না তো? 

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget