এক্সপ্লোর

Sodepur News: সোদপুরে লেভেল হাইট বার ভেঙে বিপত্তি, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

Sodepur Transport Problem: সকালে লরির ধাক্কায় ভেঙে যায় হাইট বার। লেভেল ক্রসিং বন্ধ থাকায় সমস্যায় নিত্যযাত্রীরা।

উত্তর ২৪ পরগনা: সোদপুর ও খড়দা স্টেশনের মাঝে লেভেল ক্রসিং লাগোয়া হাইট বার ভেঙে বিপত্তি। এর ফলে ৮ নম্বর রেলগেটের লেভেল ক্রসিং বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সকালে লরির ধাক্কায় ভেঙে যায় হাইট বার। মেরামতির পর, খুলে দেওয়া হয় রেল গেট।

অপরদিকে সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিলের জেরে, নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ল। বাতিল করা হয়েছে শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন। দমদম ও বিধাননগরের মাঝে রেললাইনে কাজ চলায়, গতকাল রাত ১১টা ৩৫ থেকে আজ সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক করা হয়। তার জেরে শিয়ালদা মেন লাইন ও বনগাঁ শাখায় ২২ জোড়া অর্থাৎ আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৪৪টি ট্রেন। বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আপ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আপ কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস। 

প্রসঙ্গত, প্রাথমিক TET-এর জন্য রবিবার কলকাতা মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল ৯টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম মেট্রো। TET-এর জন্য আগামীকাল সারাদিনে ১৩০টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। (Kolkata Metro)

রবিবার প্রাথমিকের TET অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে। তার জন্যই এই পরিবর্তন। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এই রবিবার TET-এর জন্য কলকাতা মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। ২৩৪টি মেট্রো চলবে মোট, ১১৭টি আপ লাইনে, ১১৭টি ডাউন লাইনে। এমনিতে রবিবার সকাল ৯টায় মেট্রো পরিষেবা শুরু হয়। রবিবার TET পরীক্ষার্থীদের জন্য পরিবর্তন আনা হয়েছে। তবে রাতে মেট্রোর পরিষেবায় কোনও পরিবর্তন নেই। এমনি দিনে যেমন চলে, তেমনই থাকবে।

আরও পড়ুন, রাজ্যে এই জেলায় এবার 'জাল শংসাপত্র'-র অভিযোগ, বিস্ফোরক BJP

শুধু TET-ই নয়, রবিবার ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও রয়েছে। গীতার পাঁচটি অধ্যায় পাঠ হবে সেখানে। হাই-প্রোফাইল রাজনীতিকদের দেখা যাবে। একই দিনে TET এবং গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তাই রবিবার শহর গমগম করবে বলেই অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে সমস্যা না পড়েন, তার জন্য ফেরি পরিষেবাও থাকছে। কোনও রকম সমস্যার মুখোমুখি হন পরীক্ষার্থীরা, চাইছে না রাজ্য। তাই বাড়তি পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে রাজ্যের তরফেও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget